Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৭:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৭:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই : ডিসি ফরিদা
এক পা হারানো নার্গিসের পাশে ডিসি ফরিদা
এনটিভির কার্যালয়ে ওমানের রাজপরিবারের সদস্য
দেশের জন্য গৌরব বয়ে আনা কোরআন প্রতিযোগীদের সংবর্ধনা দিল এনটিভি
অভাব জয় করে মেডিকেলের স্বপ্ন, জিপিএ-৫ পাওয়া সালমার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

এনটিভিতে সংবাদ প্রকাশের পর সেই শিশুর পাশে জেলা প্রশাসক

মো. কবির হোসেন, রাজবাড়ী
১৭:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৭:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সিজারে প্রসূতি মৃত্যুর ঘটনায় দুই দিনের শিশুর পাশে রাজবাড়ীর ডিসি। ছবি : এনটিভি

রাজবাড়ীতে ভুল চিকিৎসা ও অবহেলায় সিজারিয়ান অপারেশনের পর সোমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর মর্মান্তিক ঘটনায় দেশের ঐতিহ্যবাহী বেসরকারি টেলিভিশন ‘এনটিভি’তে সংবাদ প্রচারিত হওয়ার পর তৎপর হয়েছে জেলা প্রশাসন। খবর প্রকাশের পরপরই মাতৃহারা দুই দিনের অসহায় নবজাতক শিশু ও শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আফরোজা পারভীন স্বশরীরে নিহত সোমার স্বজনদের সঙ্গে দেখা করতে যান এবং পিতৃহারা-মাতৃহারা শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় নবজাতকের জন্য নতুন জামাকাপড়, উপহার ও প্রয়োজনীয় ডায়াপার পৌঁছে দেন জেলা প্রশাসক। সফরের সময় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, এনটিভিতে খবরটি প্রচারের পর পুরো বিষয়টি আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ঘটনার পেছনে কোনো চিকিৎসাগত অবহেলা ছিল কি না, তা নিখুঁতভাবে বের করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের সুনির্দিষ্ট প্রতিবেদনের ওপর ভিত্তি করে দায়ী ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, বিষয়টি ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। রোববার সকালেই মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিনিধিদল রাজবাড়ীতে পৌঁছে পুরো ঘটনার সরেজমিন তদন্ত কার্যক্রম শুরু করবেন।

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সোমা আক্তার গত ২২ সেপ্টেম্বর সন্তান প্রসবের উদ্দেশ্যে রাজবাড়ী শহরের আরোগ্য ক্লিনিকে ভর্তি হন। সেখানে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. এস এম হান্নান তার সিজারিয়ান অপারেশন পরিচালনা করেন। তবে অপারেশনের পরপরই সোমার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে তড়িঘড়ি করে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সুস্পষ্ট অভিযোগ, চিকিৎসকের চরম অবহেলা ও অনভিজ্ঞতার কারণেই সোমার অকাল মৃত্যু ঘটেছে। তবে আরোগ্য ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, প্রসূতির হার্টের ভালভে আগে থেকেই জটিলতা ছিল এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।

নিহতের বড় বোন রাজিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, অপারেশনের আগে ডাক্তার আমাদের কোনো ধরনের শারীরিক সমস্যার কথা জানাননি। অপারেশনের পর সোমার অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তোলার সময় আমরা দেখি সোমার জিহ্বা কামড় দেওয়া অবস্থায় নিশ্চল হয়ে আছে। ফরিদপুর পৌঁছানোর পরপরই ডাক্তার সোমাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, ক্লিনিক কর্তৃপক্ষ মৃত্যু আড়াল করতেই রাজবাড়ী থেকে ওকে মৃত অবস্থায় ফরিদপুর পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে সিজারিয়ান অপারেশনকারী চিকিৎসক ডা. এস এম হান্নানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার ব্যক্তিগত চেম্বারে গিয়ে বক্তব্য চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

জন্মের পর মায়ের স্পর্শ ও আদর বুঝে ওঠার আগেই মাত্র দুই দিনের শিশুটি হারিয়েছে তার জন্মদাত্রীকে। তবে এনটিভিতে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যেভাবে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে, তাতে বিচার পাওয়া ও শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে কিছুটা আশার মুখ দেখছেন স্বজনেরা।

জেলা প্রশাসক সিভিল সার্জন এনটিভি রাজবাড়ী

সংশ্লিষ্ট সংবাদ: জেলা প্রশাসক

২৪ সেপ্টেম্বর ২০২৬
এক পা হারানো নার্গিসের পাশে ডিসি ফরিদা
০২ সেপ্টেম্বর ২০২৬
অভাব জয় করে মেডিকেলের স্বপ্ন, জিপিএ-৫ পাওয়া সালমার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
২৫ আগস্ট ২০২৬
‘সঠিক পরিচর্যা পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও দেশের সম্পদ হবে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর
  2. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের বৈঠক
  4. প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক
  5. অপ্রতিমের বাবা-মাকে ফোন করে হয়রানি, থানায় জিডি
  6. মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টেঁটাবিদ্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x