Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ২৯ মে ২০২৫
আপডেট: ১৯:২২, ২৯ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ২৯ মে ২০২৫
আপডেট: ১৯:২২, ২৯ মে ২০২৫
আরও খবর
পর্দা নামল ভিএলএসআইথন ৩.০, চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তিন হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করছে উবার
নিউইয়র্ক সিটির স্কুলে নিষিদ্ধ হলো ‘এআই’
ব্যাটারি বাঁচানো থেকে নেটওয়ার্ক ঠিক করা, এয়ারপ্লেন মোডের যত ব্যবহার
অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, দায়িত্বে জন টার্নাস

আইসিএক্স বাদে বছরে ৩০০ কোটি টাকা রাজস্ব হারাবে সরকার

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ২৯ মে ২০২৫
আপডেট: ১৯:২২, ২৯ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ২৯ মে ২০২৫
আপডেট: ১৯:২২, ২৯ মে ২০২৫
সৌজন্য ছবি

প্রস্তাবিত টেলিকম নীতিমালায় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) বাতিলের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে খাতসংশ্লিষ্টরা। তারা বলছেন, এই নীতিমালা কার্যকর হলে সরকার বছরে প্রায় ৩০০ কোটি টাকা রাজস্ব হারাবে, বিদেশি কোম্পানির প্রভাব বাড়বে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক কর্মশালা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। কর্মশালা সঞ্চালনা করেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

এআইওবি সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান বলেন, আইসিএক্স টেলিকম খাতের ‘তৃতীয় চোখ’। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে দেশীয় স্বার্থ, রাজস্ব এবং নিরাপত্তা—সবই হুমকির মুখে পড়বে।

আমাদের আছে বিশ্বমানের প্রকৌশলী জানিয়ে তিনি বলেন, এরাই টেলিকম থাতের উন্নয়ন করেছে। কিন্তু এখন এই খাত বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে নতুন টেলকো টপোলজি করা হচ্ছে। এতে সরকারের রাজস্ব আয় কমবে এবং বেকারত্ব বাড়বে। এমনকি জাতীয় নিরাপত্তা সঙ্কটে পড়বে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

এআইওবি কোষাধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশীদ আলম বলেন, মাত্র চার মাস আগে ১৩০ কোটি টাকা ব্যয়ে আমরা সর্বাধুনিক টেলিকম প্রযুক্তি স্থাপন করেছি। এখন নতুন টপোলজিতে তা ধ্বংসের মুখে।

অগ্নি সিস্টেমস লিমিটেডের আহমেদ-উর রহমান রোমেল জানান, শুধু এসএমএস আদান-প্রদানে সরকার ৭৪ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। জুলাইয়ের পর প্রতিদিন দেশে শত কোটি এসএমএস আইসিএক্স এর মাধ্যমে বিনিময় হয়। এতে এক কোটি ১৫ লাখ টাকার আয় থেকে বঞ্চিত হচ্ছে তারা। কোনো টাকাই পাচ্ছে না সরকার। আইসিএক্স এর মাধ্যমে এসএমএস বিনিময় হলে সরকারের আয় হবে ৭৪ কোটি টাকা।

আইসিএক্সের মূল ভূমিকা আন্তর্জাতিক গেটওয়ের (আইজিডব্লিউ) কল দেশের মোবাইল বা অন্যান্য অপারেটরে পৌঁছে দেওয়া, যা ডিজিটাল নজরদারির আওতায় থাকে। এটি গ্রে ট্রাফিক ও অবৈধ কল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে, ফলে রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়। বর্তমানে ৫০টির বেশি অ্যাকসেস নেটওয়ার্ক অপারেটর রয়েছে। আইসিএক্স বাদ দিলে আলাদাভাবে সংযোগ স্থাপনে খরচ বাড়বে এবং অবৈধ ভিওআইপি ব্যবসা বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, একটি মোবাইল কলের ২ টাকা ৪০ পয়সার মধ্যে আইসিএক্স পায় মাত্র ৪ পয়সা, যার মধ্যে ২ পয়সা বিটিআরসিকে দিতে হয়। অবশিষ্ট এক পয়সা কোম্পানির হাতে থাকে, যা দিয়ে খরচ মেটানো কঠিন হয়ে পড়ে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ভয়েসটেল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মুস্তাফা মাহমুদ হোসেন, বাংলা আইসিএক্স লিমিটেডের পবিচালক হাসিবুর রশীদ, বাংলাটেলিকম লিমিটেডের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হান্নান, ইমাম নেটওয়ার্ক লিমিটেটের সিইও এম নুরুল আলমসহ ভয়েসটেল, বাংলা আইসিএক্স, বাংলাটেলিকম, ইমাম নেটওয়ার্কসহ শীর্ষ আইসিএক্স কোম্পানির কর্মকর্তারা।

প্রযুক্তি
০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ১১৫ টপস এআই পারফরম্যান্সের লেনোভো অল-ইন-ওয়ান পিসি
০১ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যান্ডউইথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা’
০১ সেপ্টেম্বর ২০২৬
কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
৩১ আগস্ট ২০২৬
গোপনে ভিডিও ধারণ ঠেকাতে এআই চশমায় নতুন নিরাপত্তা ব্যবস্থা মেটার
২৯ আগস্ট ২০২৬
এআইকে ঠেকাতেও এআই, কিন্তু পরীক্ষায় মিলল বড় দুর্বলতা
২৯ আগস্ট ২০২৬
গ্রাহকের আস্থায় ১২ বছর: হিরো বাংলাদেশের পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়
২৯ আগস্ট ২০২৬
লোডশেডিং থেকে লোড শিফটিং-যেভাবে বিদ্যুৎ বিল ও অপচয় কমাবে এআই
২৮ আগস্ট ২০২৬
সাইবার হামলায় স্পেসএক্সের এআই টুল ব্যবহার, আক্রান্ত ৭ প্রতিষ্ঠান
২৮ আগস্ট ২০২৬
অবশেষে বেসিস নির্বাচন: চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর, নির্বাচন ২৬ সেপ্টেম্বর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্যাটারি বাঁচানো থেকে নেটওয়ার্ক ঠিক করা, এয়ারপ্লেন মোডের যত ব্যবহার
  2. অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, দায়িত্বে জন টার্নাস
  3. দেশে ১১৫ টপস এআই পারফরম্যান্সের লেনোভো অল-ইন-ওয়ান পিসি
  4. প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
  5. ‘ব্যান্ডউইথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা’
  6. কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x