Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১২ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ
শ্রাবণকে একা দোষ দিতে নারাজ হামজা
শ্রাবণের ভুলে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের
নাটকীয় প্রথমার্ধ শেষে বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
রেকর্ড গড়া একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ফারহানকে নিয়ে মুগ্ধ জামাল

স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১২ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১২ নভেম্বর ২০২৬
ফারহান আলি ওয়াহিদ। ছবি : বাফুফে

একটি জয়, একাধিক প্রাপ্তি। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানের জয়ের রাতে বাংলাদেশ যেমন পেল আত্মবিশ্বাস, তেমনি হামজার অধিনায়কত্ব আর ফারহান আলীর চোখধাঁধানো গোল হয়ে থাকল ম্যাচের বিশেষ আকর্ষণ। 

গতকাল (১১ নভেম্বর) বুধবার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। এখন শিরোপার পথে বাকি আর দুটি ধাপ। প্রথমবার জাতীয় দলের নেতৃত্ব দিতে নেমেই দারুণ এক জয়ের সাক্ষী হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। তবে ম্যাচের আলোচনায় শুধু হামজা নন, প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে ফারহান আলী ওয়াহিদের করা গোলটিও জায়গা করে নিয়েছে।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স এবং পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন জামাল ভূঁইয়া। বড় জয় পেলেও পরবর্তী ম্যাচ নিয়ে সতর্ক এই মিডফিল্ডার। 

তার ভাষায়, ‘ম্যাচটা ভালো ছিল। আমরা ৪ গোল করছি, ক্লিনশিট রাখছি- সবমিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন মনোযোগ থাকবে পাকিস্তানের সাথে (ম্যাচের দিকে)। আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান তুলনামূলক ভালো দল।’

ফারহানের গোল নিয়ে আলোচনা চলছে মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা করে। তবে জামাল চান না অন্য কোনো তারকার ছায়ায় ঢাকা পড়ুক তরুণ এই ফুটবলারের পরিচয়। তার মতে, গোলটির নিজস্ব পরিচয়ই যথেষ্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় এটি জাতীয় স্টেডিয়ামে অন্যতম সেরা গোল। হামজার বাইসাইকেল এবং ফারহানের এই গোল সেরা তিনের মধ্যে থাকবে।’

তুলনার প্রসঙ্গটি আরও পরিষ্কার করে জামাল বলেন, ‘(ফারহানের গোলকে) মেসি-নেইমার-লামিনে ইয়ামালের মতো বলা হচ্ছে। তবে আমার মনে হয় ফারহানের নিজের প্রোফাইল বড় করতে হবে। অন্য কারও সঙ্গে তুলনা করতে হবে না। বাংলাদেশের অনেকে আছেন, যারা বলেন আমার মেসি-আমার নেইমার। কিন্তু আমার মনে হয় এটি ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’

সামনে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে দলের ইনজুরি পরিস্থিতিও ভাবাচ্ছে বাংলাদেশকে। চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার সাদউদ্দিন। এ ছাড়া আরও কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এমন পরিস্থিতিতে পুরো স্কোয়াডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জামাল বলেন, ‘দুদিন পর আবার ম্যাচ, পুরো দলকেই আসলে দরকার। সাদউদ্দিন ইনজুরিতে পড়ছেন, সেখানে তার ব্যাকআপ দরকার। হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলছেন। আমার মতে আমাদের পুরো স্কোয়াডেরই দরকার আছে। সাদকে সম্ভবত নূন্যতম এক বছর বাইরে থাকতে হবে।’

এদিকে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হামজা। নেতৃত্বের পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও ছিলেন উজ্জ্বল, গোলের খাতাতেও নাম লিখিয়েছেন তিনি। হামজার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তকে যথার্থ মনে করছেন জামাল। এ নিয়ে তার মন্তব্য, ‘হামজা এটা (অধিনায়কত্ব) ডিজার্ভ (প্রাপ্য) করে। তিনি ভালো খেলছে। বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। এই মুহূর্তে দলেরও সেরা ফুটবলার তিনি, আমি তার জন্য খুশি।’

বাংলাদেশ ফুটবল দল ফারহান আলি ওয়াহিদ জামাল ভূঁইয়া

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ফুটবল দল

১৫ নভেম্বর ২০২৬
শ্রাবণকে একা দোষ দিতে নারাজ হামজা
১৪ নভেম্বর ২০২৬
রেকর্ড গড়া একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
১৪ নভেম্বর ২০২৬
দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পর্তুগালকে জেতালো ৭ নম্বর জার্সি
  2. কোস্টারিকাকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
  3. বাংলাদেশের ম্যাচসহ টিভি ও অনলাইনে আজকের খেলা
  4. পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের
  5. জোহানেসবার্গ টেস্ট: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার লড়াই ছাপিয়ে তৃতীয় দিনে বৃষ্টির দাপট
  6. জোহানেসবার্গ টেস্ট: এখনো থামছে না বৃষ্টি, শঙ্কা আজকের খেলা নিয়ে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x