Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
১৫ গোলের মহোৎসবে স্পেনের বিশ্বরেকর্ড!
বুটজোড়া তুলে রাখলেন বিশ্বকাপজয়ী হুয়ান মাতা
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন ইয়ামাল
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরা কোচ হলেন লা ফুয়েন্তে

স্পেনের সাফল্যের রহস্য ফাঁস করলেন কোচ

স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্পেন ফুটবল দল, ইনসেটে স্পেন কোচ দে লা ফুয়েন্তে। ছবি : এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলা আর্জেন্টিনাকে রীতিমতো বোতল বন্দি করে রেখেছিল স্পেন। দারুণ ফুটবল উপহার দিয়ে কোচ দে লা ফুয়েন্তের অধীনে দীর্ঘদিনের শিরোপা খরা কাটায় স্প্যানিশরা। এখন তাদের লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ। যার শুরুটা হয়েছে নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেখানেও জয় দিয়ে শুরু করেছে স্পেন।

ইংল্যান্ডের ঘরের মাঠ ওয়েম্বলিতে ২-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে স্পেন। শেষ পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে দে লা ফুয়েন্তের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের সাফল্যের রহস্য ফাঁস করেছেন স্পেনের কোচ ফুয়েন্তে।

ইংল্যান্ড ম্যাচের সার্বিক বিশ্লেষণ তুলে ধরে ফুয়েন্তে বলেন, ‘ম্যাচের মাঝপথে আমাদের ছয় থেকে সাত মিনিট একটু খারাপ সময় কেটেছিল। যখন বিশ্বের অন্যতম সেরা একটি দল আমাদের ওপর চড়াও হয়ে পিছিয়ে দিয়েছিল। তবে আমি মনে করি, বড় একটা সময় ধরে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। অবশ্য কিছু কিছু মুহূর্তে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে।’

দলের ফুটবলারদের সাফল্যের কৃতিত্ব দিয়ে স্পেন কোচ বলেন, ‘ম্যাচ জেতার এই যে ক্ষুধা, এর পুরোটাই আমাদের খেলোয়াড়দের প্রাপ্য। তারা সবাই ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং নিজেদের খেলায় আরও উন্নতি করার জন্য সবসময় মুখিয়ে থাকে। সত্যি বলতে, এখনো আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। এই দলটি ফুটবলের গণ্ডি পেরিয়ে দারুণ কিছু করে দেখাচ্ছে। তাদের অসাধারণ প্রতিভার পাশাপাশি জীবনের কিছু চমৎকার মূল্যবোধও তাদের সেরা দল হিসেবে গড়ে তুলেছে।’

২০২৪ সাল থেকে দে লা ফুয়েন্তের অধীনে ৩৯ ম্যাচ অপরাজিত স্পেন। ২০২৬ বিশ্বকাপের মঞ্চেও তাদের হারাতে পারেনি কোনো দল। এই সাফল্যের কারণ হিসেবে দে লা ফুয়েন্তে বলেন, আমরা প্রতিটি ম্যাচেই এমনভাবে খেলি, যেন এটাই আমাদের জীবনের শেষ ম্যাচ।

স্পেন কোচ বলেন, ‘এই পরিসংখ্যানই বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের পথচলাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। ফুটবল বিশ্বে যা করে দেখানো হচ্ছে, তা আদতে মোটেও সহজ নয়। আমাদের দলের সফলতার মূল রহস্য হলো—আমরা প্রতিটি ম্যাচেই এমনভাবে খেলি, যেন এটাই আমাদের জীবনের শেষ ম্যাচ।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছেন স্পেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। তার চোট নিয়ে কোচ বলেন, ‘তার (গার্সিয়ার) চোট খুব বেশি গুরুতর মনে হচ্ছে না, তবে হাতে সময় খুবই কম আছে। সে আগামী ম্যাচে দলে থাকতে পারবে কিনা কিংবা তার বদলি হিসেবে অন্য কাউকে দলে ডাকতে হবে কিনা, তা আমরা কাল ভালোভাবে মূল্যায়ন করে দেখব। আমরা তাকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকিও নিতে চাই না।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই স্পেনকে এগিয়ে নিয়েছিলেন লামিনে ইয়ামাল। এরপর ৪ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়ে তারা। সেখান থেকে অবশ্য আবারও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্প্যানিশরা। শেষ পর্যন্ত জয় তুলে নেয় ৩-২ গোলে।  

ঘুরে দাঁড়ানো নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর আসল শুরুটা হয়েছিল তখনই, যখন আমরা নিশ্চিত তিন-চারটি গোলের সুযোগ হাতছাড়া করেছিলাম। আমি জানি এই দলের যেকোনো কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতে ফেরার দারুণ সামর্থ্য রয়েছে। এমনকি স্কোরলাইন ৩-১ হলেও আমার বিশ্বাস ছিল দল ঠিকই একইভাবে ঘুরে দাঁড়াত।’

দলের ফরোয়ার্ড ফেরান তোরেসের প্রশংসায় স্প্যানিশ কোচ বলেন, ‘ফুটবল কিংবদন্তি উগো সানচেজ যেভাবে তার প্রথম টাচেই গোল করে তাক লাগিয়ে দিতেন, ফেরান ঠিক তেমনি একজন দারুণ গোলদাতা। তার পারফরম্যান্সে আমি ভীষণ খুশি। পরবর্তীতে তার তৈরি করা সুযোগ থেকেই মাইকেল ওয়ারসাবালও সুবিধা পেয়েছে। এটি মূলত আমাদের একটি যৌথ দলীয় প্রচেষ্টা, আর এই ঐক্যই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি।’

স্পেন ফুটবল দল দে লা ফুয়েন্তে

সংশ্লিষ্ট সংবাদ: স্পেন ফুটবল দল

১৯ নভেম্বর ২০২৬
বুটজোড়া তুলে রাখলেন বিশ্বকাপজয়ী হুয়ান মাতা
১১ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন ইয়ামাল
১৭ অক্টোবর ২০২৬
গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আবারও মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা
  2. অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যা বললেন বেন স্টোকস
  3. বল বিকৃতির পুরোনো ছকেই ফিরছে অস্ট্রেলিয়া, নতুন বিতর্কে নাথান লিয়ঁ!
  4. রিয়ালের দরজা খোলা, তবু ফিরতে নারাজ নিকো পাজ!
  5. বোনের স্মৃতিতে ৩০ গ্রামের ভরসা সাদিও মানে
  6. কিরণের আপত্তি উড়িয়ে মেয়ারের পাশে তাবিথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x