Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০২, ০৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০২, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
অস্ট্রেলিয়া বধের মিশনে চমক দিয়ে দল ঘোষণা নিউজিল্যান্ডের
অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যা বললেন বেন স্টোকস
বল বিকৃতির পুরোনো ছকেই ফিরছে অস্ট্রেলিয়া, নতুন বিতর্কে নাথান লিয়ঁ!
বড় সুখবর পেলেন হৃদয়-লিটন
অস্ট্রেলিয়ানদের ওপর তাণ্ডব চালিয়ে সমতা ফেরাল ইংল্যান্ড

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বে জায়গা হয়নি খাজার!

স্পোর্টস ডেস্ক
১৭:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০২, ০৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০২, ০৮ নভেম্বর ২০২৬
উসমান খাজা । ছবিঃ সিএ

অধিনায়ক হওয়ার সব যোগ্যতাই ছিল, অভিজ্ঞতাতেও ছিলেন এগিয়ে। তবু অস্ট্রেলিয়ার নেতৃত্বে জায়গা হয়নি উসমান খাজার, যার পেছনে বর্ণবৈষম্যের অভিযোগ তুলেছেন এই সাবেক ওপেনার। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে অধিনায়কত্ব হারান স্টিভ স্মিথ। একই ঘটনায় সহঅধিনায়কের পদ ছাড়তে হয় ডেভিড ওয়ার্নারকেও। এরপর অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান টিম পেইন। তবে এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা।

খাজার দাবি, সে সময় অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন তিনিই। জাতীয় দলে নিয়মিত খেলার পাশাপাশি কুইন্সল্যান্ড এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও ছিল তার। সবদিক বিবেচনায় নেতৃত্বের জন্য নিজেকেই সবচেয়ে উপযুক্ত মনে করতেন তিনি।

কিন্তু খাজার বিশ্বাস, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণেই তাকে অধিনায়কত্বের বিবেচনা থেকে দূরে রাখা হয়েছিল। তার মতে, স্মিথ ও ওয়ার্নার দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের নীতিনির্ধারকেরা শ্যামলা বর্ণের কোনো ক্রিকেটারের হাতে নেতৃত্ব তুলে দিতে আগ্রহী ছিলেন না। এমনকি সাময়িক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও তাদের আপত্তি ছিল।

খাজার মতে, অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা এবং নেতৃত্ব দেওয়ার অতীত রেকর্ডের বিচারে ওই সময় অধিনায়ক হওয়ার যথেষ্ট যোগ্যতা তার ছিল। তারপরও ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত তাকে অবাক করে। এর পেছনে বর্ণগত পরিচয়ের পাশাপাশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বোর্ডের সঙ্গে তার বিরোধও ভূমিকা রেখেছিল বলে মনে করেন তিনি।

কোড স্পোর্টসের বরাতে খাজা বলেছেন, ‘অন্যদিকে, আমি অস্ট্রেলিয়া দলে নিয়মিত খেলোয়াড় ছিলাম এবং ব্যাট হাতে নেতৃস্থানীয় ছিলাম। কয়েক বছর ধরে কুইন্সল্যান্ডেরও অধিনায়কত্ব করেছিলাম। আর আগের তিন বছরে অনেকবার অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক ছিলাম।’

নিজেকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে স্বাভাবিক পছন্দ মনে করলেও কেন সেই সুযোগ পাননি, সেটিও ব্যাখ্যা করেছেন খাজা। তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে স্বাভাবিক পছন্দ আমিই ছিলাম। কিন্তু আমাকে উপেক্ষা করল। আমি জানতাম কারণটা। একটি কারণ ছিল ওই সময় বেতন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বোর্ডের সঙ্গে বিরোধে আমিই ছিলাম সামনের দিকে। আর বোর্ড অধিনায়ক নিয়োগ দিতো। সেই কারণে তারা সম্ভবত আমাকে দায়িত্ব দিতে চাইছিল না।’ 

শুধু অধিনায়কত্ব নয়, অন্তত সহঅধিনায়কের পদটিও নিজের প্রাপ্য ছিল বলে মনে করেন খাজা। কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয় জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। এ নিয়ে নিজের হতাশা প্রকাশ করে পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক এই ওপেনার বলেন, ‘তারা শ্যামলা বর্ণের কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেট অধিনায়কের জন্য প্রস্তুত ছিল না, এমনকি ভারপ্রাপ্ত হিসেবেও না। ঠিক আছে, কিন্তু অন্তত আমার তো সহঅধিনায়কত্ব পাওয়া উচিত ছিল। তারা সেটা দিলো জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। তুলনামূলকভাবে পরিণত খেলোয়াড়দের একজন হিসেবে, যে কিনা কয়েক বছর ধরে নিজের রাজ্যের অধিনায়কত্ব করছিল, তাকে যেন লাথি মারা হলো।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দল আইসিসি উসমান খাজা

সংশ্লিষ্ট সংবাদ: আইসিসি

২৫ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন হৃদয়-লিটন
১৩ অক্টোবর ২০২৬
রেকর্ড গড়ে পঞ্চমবার আইসিসির মাসসেরা শুভমান গিল
০১ অক্টোবর ২০২৬
ক্রিকেটের যেসব নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লড়াই করেও পারল না বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
  2. আবারও মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা
  3. অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যা বললেন বেন স্টোকস
  4. বল বিকৃতির পুরোনো ছকেই ফিরছে অস্ট্রেলিয়া, নতুন বিতর্কে নাথান লিয়ঁ!
  5. রিয়ালের দরজা খোলা, তবু ফিরতে নারাজ নিকো পাজ!
  6. বোনের স্মৃতিতে ৩০ গ্রামের ভরসা সাদিও মানে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x