Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩২, ১৩ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩২, ১৩ অক্টোবর ২০২৬
আরও খবর
তাণ্ডব চালিয়ে এক ম্যাচেই চার বিশ্বরেকর্ড সূর্যবংশীর
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে অসহায় এমসিসি!
ভারতের রান পাহাড়ের ম্যাচে নিউজিল্যান্ডের ড্র
টেস্টে বিরল কীর্তি গড়লেন ভারতীয় ক্রিকেটাররা
ইতিহাসের পাতায় নাম লেখালেন লোকেশ রাহুল

রেকর্ড গড়ে পঞ্চমবার আইসিসির মাসসেরা শুভমান গিল

স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩২, ১৩ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩২, ১৩ অক্টোবর ২০২৬
শুভমান গিল।  ছবি : আইসিসি

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের তারকা ব্যাটার শুভমান গিল। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি ক্রিকেটার অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে।

এ নিয়ে পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা পুরস্কার নিজের করে নিলেন গিল। পুরুষ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চবার এই সম্মান জিতে নতুন উচ্চতায় পৌঁছেছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুলাইয়ে মাসসেরার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। তিনবার এই পুরস্কার জিতে তালিকার পরের অবস্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অসাধারণ ছন্দে ছিলেন গিল। সিরিজের প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ১১০ রানের ঝলমলে ইনিংস। তার দাপুটে ব্যাটিংয়ে আট উইকেটের বড় জয় তুলে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে আরও বিধ্বংসী রূপে আবির্ভূত হন ডানহাতি এই ব্যাটার। মাত্র ১৩৩ বলে ২২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। গিলের এই অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৪০৬ রানের বিশাল লক্ষ্য আট উইকেট হাতে রেখে এবং ৩৯ বল বাকি থাকতেই অতিক্রম করে ভারত।

পঞ্চমবারের মতো এই সম্মান অর্জন করে উচ্ছ্বাস প্রকাশ করে গিল বলেন, ‘আইসিসির মাসসেরা পুরস্কার পঞ্চমবার জেতা আমার জন্য দারুণ আনন্দের। এই স্বীকৃতির জন্য নির্বাচক প্যানেলের প্রতি কৃতজ্ঞতা জানাই। রান করতে পারা সব সময়ই আনন্দের, তবে নিজেদের মাঠে দর্শকদের সামনে সফলভাবে বড় লক্ষ্য তাড়া করার অভিজ্ঞতা আরও বেশি বিশেষ।’

এদিকে নারী ক্রিকেটারদের বিভাগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার শেফালি ভার্মা। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই ভারতীয় ব্যাটার। নারী এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের পথে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শেফালি। পুরো টুর্নামেন্টে ১৮৪.৬১ স্ট্রাইক রেটে ৩৬০ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন ছয়টি উইকেট।

এশিয়ান গেমসেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন শেফালি। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৪৮ রান। এর আগে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী বিশ্বকাপের ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলে প্রথমবার আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছিলেন শেফালি। এবার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।

একই মাসে পুরুষ ও নারী বিভাগে আইসিসির মাসসেরা পুরস্কার জয়ের ঘটনা এবার নিয়ে পঞ্চমবার ঘটল। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে এমন কীর্তি গড়ার ঘটনা এটি তৃতীয়বার। এর আগে ২০২৪ সালের জুনে জসপ্রিত বুমরা ও স্মৃতি মান্ধানা এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে অভিষেক শর্মা ও স্মৃতি মান্ধানা একই সময়ে নিজ নিজ বিভাগে মাসসেরার পুরস্কার জিতেছিলেন।

আইসিসি শুভমান গিল ভারত ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: আইসিসি

০৮ নভেম্বর ২০২৬
পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বে জায়গা হয়নি খাজার!
০১ অক্টোবর ২০২৬
ক্রিকেটের যেসব নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
২৯ সেপ্টেম্বর ২০২৬
জানা গেল কবে মিলবে ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেঞ্চুরিয়নে বাংলাদেশের ভিন্ন কৌশলের ব্যাখ্যা দিলেন মাকেতা
  2. ১৫ গোলের মহোৎসবে স্পেনের বিশ্বরেকর্ড!
  3. বাংলাদেশের ম্যাচসহ টিভি ও অনলাইনে আজকের খেলা
  4. সেঞ্চুরিয়ন টেস্ট: প্রথম দিন শেষেই বিধ্বস্ত বাংলাদেশ
  5. সেঞ্চুরিয়ন টেস্ট: অবশেষে জুটি ভাঙলেন ইবাদত হোসেন
  6. সেঞ্চুরিয়ন টেস্ট: লজ্জার রেকর্ড গড়ে প্রথম ইনিংসে অলআউট বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x