Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১২:৫০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:১৫, ৩০ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১২:৫০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:১৫, ৩০ অক্টোবর ২০২৬
আরও খবর
আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত
সিরিজ হেরে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
সেঞ্চুরিয়ন টেস্ট: আড়াই দিনেই ম্যাচ হেরে হেয়াইটওয়াশ হলো বাংলাদেশ
সেঞ্চুরিয়ন টেস্ট: আশা জাগিয়ে ফিরলেন হৃদয়, বিপদ বাড়ল বাংলাদেশের
সেঞ্চুরিয়ন টেস্ট: ভালো শুরুর পড়ে বিপথে বাংলাদেশ

মিরপুর টেস্ট

আড়াইশ রান পার হতে দিল না বাংলাদেশ, অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক
১২:৫০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:১৫, ৩০ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১২:৫০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:১৫, ৩০ অক্টোবর ২০২৬

দিনের প্রথম সেশনটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। হতাশার সেশনে শেষ বলে উইকেট নিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন নাঈম হাসান। তবে বিরতি থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়াল নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং। স্পিন জাদুতে পরাস্ত করলেন মেহেদী হাসান মিরাজ-নাঈমরা। এতে খুব বেশি সময় লাগেনি ক্যারিবীয়ানদের গুটিয়ে দিতে। মাত্র ৮ ওভারের মধ্যেই তুলে নিয়েছে ৪ উইকেট।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৮২.৫ ওভারে ২৪৫ রান করেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছির ২৭২ রান। ফলে ২৭ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

গতকাল দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপল। কালকের দিন পার আজও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ছিলেন তিনি। অবশেষে সেটি দূর করলেন শরিফুল ইসলাম। ইনিংসের ৫৯তম ওভারের দ্বিতীয় বলে কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন চন্দ্রপল। তবে ব্যাটে-বলে সংযোগটা ঠিকমতো হয়নি। ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে থাকা শান্তর কাছে। সেটি তালুবন্দি করতে ভুল করেননি শান্ত। চন্দ্রপল ফিরেছেন ১৮৪ বলে ৫৬ রান করে।

সেই মোমেন্টাম নিতে পারেনি বাংলাদেশ। আরেকটি উইকেটের জন্য আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হলো বাংলাদেশকে। ইনিংসের ৭২.২ ওভারে অবশ্য উইকেটের সুযোগ তৈরি করেছিলেন নাঈম হাসান। তবে সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। নাঈমের করা গুড-লেন্থের বলে ক্যাচ তুলেছিলেন রোস্টন চেজ। শর্টে থাকা ফিল্ডার মুমিনুল হক বল জমিয়ে রাখতে পারেননি হাতে।

তবে নিজের পরের ওভারে বোলিংয়ে এসে আর কারো ওপর ভরসা নয়। এবার নিজের কাজটা নিজেই করেন নাঈম। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন উইকেটে থিতু হওয়া ব্যাটার জাস্টিন গ্রেভসকে। গুড-লেন্থে পিচ করে কিছুটা নিচু হয়ে যাওয়া বল গিয়ে সোজ আঘাত করে গ্রেভসের প্যাডে। বাংলাদেশের আবেদনে সাড়া দেন আম্পায়ারও। ১০৩ বলে ৪৬ রান করে ফেরেন তিনি। দিনের প্রথম সেশনে ২ উইকেট নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাত্র ৮ ওভারের মধ্যেই তুলে নেয় বাকি ৪ উইকেট। বিরতি থেকে ফেরার পর ইনিংসের ৭৮তম ওভারের প্রথম বলে উইকেটের সুযোগ তৈরি করেছিলেন মিরাজ। কিন্তু শর্টে আবারও মিস করলেন মুমিনুল হক। মিরাজের গুড-লেন্থে করা বল ডিফেন্স করতে চেয়েছিলেন জসুয়া বিশপ। তবে ক্যাচ উঠে যায় শর্ট লেগে। কিন্তু তালুতে জমাতে পারেননি মুমিনুল।

তবে বিশপকে ফেরাতে সময় নেননি মিরাজ। একবল পরই ফেরান বিশপকে। আগের বলে চার মারা বিশপ আবারও একই চেষ্টা করতে এগিয়ে গিয়েছিলেন। তবে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। উইকেটের পেছনে থাকা লিটন দাস দ্রুত বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন। ১১ বরে ১৫ রান করে আউট বিশপ।

এরপর ৮২তম ওভারে বোলিংয়ে এসে জোড়া উইকেট তুলে নেন নাঈম। ওভারের দ্বিতীয় বলে ফেরান নতুন ব্যাটার জামার জোসেফকে (১০ বলে ৪)। ওভারের শেষ বলে তুলে নেন জোমেল ওয়ারিকানের উইকেটও। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরে যান ওয়ারিকান।

নিজের পরের ওভারে এসে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের লেজ কেটে দেন নাঈম। শেষ ব্যাটার হিসেবে ফেরান জেইডন সিলসকে। ৫ বলে খেলে তিনিও ফিরেছেন শূন্য রানে। বাকিদের যাওয়া-আসার ভিরে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছেন ক্যারিবীয়ান অধিনায়ক রোস্টন চেজ। শেস পর্যন্ত মাঠ ছেড়েছেন ৬০ বলে ৪৩ রানে অপরাজিত থেকেই।

এর আগে ৬ উইকেট হাতে রেখে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৪৫ বল খেলে ৪৩ রানে অপরাজিত থেকে মাঠে নামেন তেজনারায়ণ চন্দ্রপল আর ২২ বলে ১৫ রানে জাস্টিন গ্রেভস।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ৯৭.৪ ওভারে ২৭২/১০ (তামিম ৭, মুমিনুল ২৮, শান্ত ১৯, হৃদয় ৪২, সাদমান ১০৫, মিরাজ ১৫, নাঈম ৫, হাসান ৬, তাইজুল ১, শরিফুল০, লিটন ৩৪*; সিলস ১৩-৪-২৯-১, জোসেফ ১৫-৩-৪১-২, রোস্টন ১৩-১-৫৩-০, গ্রেভস ১০-৪-৩০-০, বিশপ ২৩-২-৬১-২, ওয়ারিকান ২৩.৪-৪-৫৩-৫)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৮২.৫ ওভারে ২৪৫/১০ (কিং ১৫, ক্যাম্পবেল ৫৪, হজ ৭, আমির ০, চন্দ্রপল ৫৬, গ্রেভস ৪৬, বিশপ ১৫, জোসেফ ৪, ওয়ারিকান ০, সিলস ০, চেজ ৪৩*; হাসান ১১-১-৩৮-১, শরিফুল ১০-২-২৯-১, মিরাজ ২৫-৫-৬৫-২, তাইজুল ২৬-৩-৭৬-২, নাঈম ১০.৫-১-৩৩-৪)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

০৯ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬
হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ 
০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেঞ্চুরিয়ন টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ 
  2. হাজার গোলের মাইলফলক থেকে সামান্য দূরে রোনালদো
  3. বেলিংহামের জাদুতে রিয়ালের গোল উৎসব
  4. টিভিতে বাংলাদেশের ম্যাচ সহ আজ যা দেখবেন
  5. সেঞ্চুরিয়ন টেস্ট: দ্বিতীয় দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
  6. ১০ মাস পর হারানো শিরোপা ফিরে পেল সেনেগাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x