Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২৩:০০, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৪, ২৪ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০০, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৪, ২৪ নভেম্বর ২০২৬
আরও খবর
দক্ষিণ আফ্রিকা সিরিজে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড
টেস্টে বছরের সেরা পাঁচে তিন বাংলাদেশি
তিন মাসে শুধুই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ
আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত

সেঞ্চুরিয়ন টেস্ট

দ্বিতীয় দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৩:০০, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৪, ২৪ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০০, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৪, ২৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটি হতাশার দিন পার করল বাংলাদেশ। নির্বিষ বোলিংয়ে স্বাগতিকদের বিপক্ষে সেভাবে কোনো প্রতিরোধই গড়তে পারলেন শরিফুল ইসলাম, খালেদ আহমেদরা। দ্বিতীয় দিনের তিন সেশনেই মাঝে মাঝে মোমেন্টাম পেলেও সেটি ধরে রাখতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ফলে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ফলাফলও অনেকটা নির্ধারিত হয়ে গেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৪৯৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছিল। ফলে প্রোটিয়ারা লিড পেয়েছে ৪০৩ রানের। ৯১ বলে ৬৭ রানে অপরাজিত আছেন মার্কো ইয়ানসিন আর এক বলে শূন্য রানে সিমন হারমার।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা যেখানে শেষ করেছিল, দ্বিতীয় দিনে যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন তারা। তবে এর ফাঁকে বাংলাদেশকে মোমেন্টাম এনে দিয়েছিলেন খালেদ আহমেদ। দিনের ১৩তম ওভারেই যুবায়ের হামজাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ইনিংসের ৩১তম ওভারে ৬১ বলে ২৭ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

তবে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চার নম্বরে নামা টনি ডি জর্জিকে নিয়ে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন অ্যাকারম্যান। এই জুটতেই টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান। এরপর দেড়শ স্পর্শ করার পরই তাকে ফেরান শরিফুল। ১৩৮ বলে ১৫০ রান করে এলবিডব্লিউয়ের শিকার হন অ্যাকারম্যান।

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে যাচ্ছিলেন খালেদ আহমেদ। সেটার পুরস্কারও পান তিনি। বিরতি থেকে ফিরে জুটি বাঁধার চেষ্টায় ছিলেন টনি ডি জর্জি আর ম্যাথিউ ব্রিটজকে। ৫৩তম ওভারে খালেদের বলে শর্ট কাভারে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে ব্রিটজকে (৩৯ বলে ২০) ফিরে ভাঙে এই জুটি।

এরপর উইকেটে আসা রায়ান রিকেল্টনকে বেশি সময় উইকেটে টিকতে দেননি শরিফুল ইসলাম। প্রথম ম্যাচে বাংলাদেশের ক্যাচ মিসের সুযোগ নিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। তবে এ ম্যাচে আর তাকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। ইনিংসের ৬২তম ওভারে ২৪ বলে ২০ রান করা রিকেল্টনকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল।

এরপর ইনিংসের ৬৯তম ওভারে মুমিনুল হকের পরপর দুই বলে রিভিউয়ের ঘটনা ঘটে। ওভারের প্রথম বলেই টনি ডি জর্জির বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ। কিন্তু জোড়াল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান জর্জি।

পরের বলে আবারও এলবিডব্লিউয়ের জন্য আবেদন করে বাংলাদেশ। এবার আবেদনে সাড়া দেন আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান ডি জর্জি। তবে রিভিউয়ে দেখা যায় বল লেগ স্ট্যাম্প মিস করে চলে যায়। ঘটনাবহুল এই সেশনে আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ।

তবে তৃতীয় সেশনে মাঠে নেমে উইকেট পেতে খুব বেশি দেরি হয়নি বাংলাদেশের। সেশনের অষ্টম আর ইনিংসের ৮৬তম ওভারে হাফসেঞ্চুরি করা টনি ডি জর্জিকে ফেরান তাসকিন আহমেদ। ১৩৭ বলে ৬৬ রান করা জর্জিকে ফিরিয়ে ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি ভাঙেন তিনি।

জর্জিকে ফেরালেও অলরাউন্ডার উইয়ান মুল্ডার তুলে নেন সেঞ্চুরি। দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। তবে দিনের শেষ বলের আগে তাকে ফিরিয়ে দেন পার্ট-টাইম বোলার তাওহিদ হৃদয়। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৭৮ বলে ১০০ রান করেন তিনি।

অ্যাকারম্যানের দেড়শ, মুল্ডারের সেঞ্চুরি, জর্জির হাফসেঞ্চুরিতে দ্বিতীয় দিন পাঁচ শ ছোঁয়া রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। লিড পেয়েছে ৪০৩ রানের।

এর আগে ৯ উইকেট হাতে রেখে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থেকে ব্যাটিংয়ে নেমেছিলেন অ্যাকারম্যান আর যুবায়ের হামজা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৩.৩ ওভারে ৯১/১০ (তামিম ৩, রবিন ২৩, মুমিনুল ১৮, শান্ত ৪, হৃদয় ১৯, লিটন ৮, জাকের ১, শরিফুল ২, তাসকিন ২, খালেদ ০, ইবাদত ০*; রাবাদা ৯-৪-২৩-৩, ইয়ানসেন ১০.৩-৪-১৭-৩, নরকিয়া ৬-৩-১০-২, মুল্ডার ৬-০-১৫-১, হারমার ২-০-১৭-১)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১১৫ ওভারে ৪৯৪/৭ (মার্করাম ২১, অ্যাকারম্যান ১৫০, হামজা ২৭, জর্জি ৬৬, ব্রিটজকে ২০, রিকেল্টন ২০, মুল্ডার ১০০, ইয়ানসেন ৬৭*, হারমার ০*; তাসকিন ১৮-২-৬১-১, শরিফুল ২১-৩-৯৫-২, খালেদ ২১-৪-৮৮-২, ইবাদত ১৯-৩-৮৯-১, শান্ত ১-০-২০-০, মুমিনুল ২৩-০-৯২-০, হৃদয় ১২-১,৪৫-১)

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

২৫ নভেম্বর ২০২৬
আড়াই দিনেই ম্যাচ হেরে হেয়াইটওয়াশ হলো বাংলাদেশ
২৫ নভেম্বর ২০২৬
আশা জাগিয়ে ফিরলেন হৃদয়, বিপদ বাড়ল বাংলাদেশের
২৫ নভেম্বর ২০২৬
ভালো শুরুর পড়ে বিপথে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আবারও মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা
  2. অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যা বললেন বেন স্টোকস
  3. বল বিকৃতির পুরোনো ছকেই ফিরছে অস্ট্রেলিয়া, নতুন বিতর্কে নাথান লিয়ঁ!
  4. রিয়ালের দরজা খোলা, তবু ফিরতে নারাজ নিকো পাজ!
  5. বোনের স্মৃতিতে ৩০ গ্রামের ভরসা সাদিও মানে
  6. কিরণের আপত্তি উড়িয়ে মেয়ারের পাশে তাবিথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x