Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৩০, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৬, ২৯ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৩০, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৬, ২৯ অক্টোবর ২০২৬
আরও খবর
চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
বাংলাদেশের চার আফসোস!
ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
মিরপুর টেস্ট: ব্যাটিং বিপর্যয় আর ক্যাচ মিসের মাশুল দিয়ে হারল বাংলাদেশ
মিরপুর টেস্ট: সোনার হরিণ উইকেট এনে দিলেন শরিফুল

মিরপুর টেস্ট

ইনিংস বড় করতে না পারার আক্ষেপ, স্পিনারদের নিয়ে যা বললেন সাদমান

স্পোর্টস ডেস্ক
১৮:৩০, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৬, ২৯ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৩০, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৬, ২৯ অক্টোবর ২০২৬
সাদমান ইসলাম। ছবি: বিসিবি

মিরপুরে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পুরো সময় খেলা হয়নি। বেরসিক বৃষ্টির কারণে প্রায় সোয়া এক ঘণ্টা বন্ধ ছিল খেলা। তবে যতটুকু খেলা হয়েছে, তাতে দিনের প্রথম দুই সেশনে দাপট দেখিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের উইকেটের আচরণ সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল সাদমান ইসলামের। সেই অনুযায়ী ব্যাটিংয়ের পরিকল্পনাও সাজিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবে নিজের ইনিংসটা আরও বড় করতে না পারার আক্ষেপ রয়ে গেছে তার।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৫ বল খেলে ৪৩ রানে অপরাজিত আছেন তেজনারায়ণ চন্দ্রপল। অন্যদিকে জাস্টিন গ্রেভসের সংগ্রহ ২২ বলে ১৫ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করে। ফলে প্রথম ইনিংসে এখনো ১৩৮ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেছেন সাদমান। উইকেটের আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে সাদমান বলেন, “উইকেট নিয়ে আমি প্রথম থেকে তেমন কিছু চিন্তা করিনি। বল আসবে, খেলব। এরকমই প্ল্যান ছিল। আর মিরপুরের উইকেটটা আমি দেখেছি। সকালবেলা বা দিনের শেষে আমাদের ব্যাটারদের একটু সমস্যা ফেস করতে হয়। তো এরকম কিছু আসবে, এটা মাথায় নিয়েই ব্যাটিং করেছি।”

সাম্প্রতিক সময়ে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন বলে জানান সাদমান। তবে কয়েকবার ইনিংস বড় করতে না পারার আক্ষেপ এখনো রয়েছে তার। এ নিয়ে এই ব্যাটার বলেন, “লাস্ট কিছুদিন অফ-অফ ছিলাম। এর মধ্যে অনেকবারই আমি ইনিংস বড় করতে পারিনি। এখন সেগুলো নিয়ে কাজ করেছি, ফিটনেস নিয়ে কাজ করেছি। এখন সামনে দেখা যাক কী হয়। আর আজকে আমি যদি ইনিংসটা আরেকটু বড় করতে পারতাম, তাহলে সিনারিওটা হয়তো এরকম হতো না।”

ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের তুলনায় বাংলাদেশের স্পিনারদের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন সাদমান। মেহেদী হাসান মিরাজের বলে উইকেট পাওয়ার পেছনে বলের নতুন থাকার বিষয়টিকে একটি কারণ হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে মিরাজ ও তাইজুল ইসলামের বোলিংয়ের প্রশংসাও করেছেন এই ব্যাটার। সাদমান বলেন, “আমার কাছে মনে হয়, আমাদের স্পিনাররা অনেক এক্সপেরিয়েন্সড। আর মিরাজের যে বলটা হয়েছে, হয়তোবা তখন বলটা নতুন ছিল, তাই এমন হয়েছে। আর মিরাজ আর তাইজুল ভাই ওদের চেয়ে বেটার জায়গায় বল করছেন।”

সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন সাদমান। বাইরের আলোচনা নিয়ে না ভেবে নিজের কাজের প্রতি মনোযোগী থাকতে চান তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য, “লাইফে সমালোচনা আসবেই। আমার কাজ খেলা, প্র্যাকটিস করা, দেশের জন্য পারফর্ম করা। আমি সেটা মাথায় রেখেই কাজ করি সব সময়।”

এদিকে লিটন দাসের চোটের সর্বশেষ অবস্থা নিয়েও আশার কথা শুনিয়েছেন সাদমান। দ্রুতই লিটন মাঠে ফিরতে পারবেন বলে প্রত্যাশা তার। এ বিষয়ে তিনি বলেন, “লিটনের ইনজুরি আপডেট আপাতত ভালো। তেমন কোনো সমস্যা নেই। আশা করি, কালকের মধ্যে আবার ফিট হয়ে মাঠে ফিরতে পারবে।”

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাদমান ইসলাম

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

২ ঘন্টা আগে
চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
৪ ঘন্টা আগে
বাংলাদেশের চার আফসোস!
৬ ঘন্টা আগে
ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাজার টাকায় মাঠে বসে দেখা যাবে হামজাদের ম্যাচ
  2. নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করছে ফিফা
  3. ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের অভিযোগ সাঙ্গাকারার
  4. দলের প্রয়োজনে ব্যাটে-বলে অবদান রাখতে চান নাঈম
  5. ৮৭ রানের জয়ে ভারতের বিপক্ষে নতুন ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
  6. ব্যাটিং বিপর্যয়ে তৃতীয় দিন শেষে কঠিন অবস্থায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x