Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৮:৫০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৫৪, ২১ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:৫০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৫৪, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
প্রত্যাবর্তনের গল্প লিখে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
রোমাঞ্চকর ম্যাচে শেষের গোলে হার এড়াল লিভারপুল
লিভারপুল ছেড়ে তুর্কি ক্লাবে গেলেন সালাহ
স্লটকে বহিষ্কার করল লিভারপুল, নতুন কোচের আলোচনায় কে?
বিবর্ণ লিভারপুলকে আরেকবার হারিয়ে সেমিতে পিএসজি

দুই গোলের ধাক্কা সামলে লিভারপুলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০৮:৫০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৫৪, ২১ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:৫০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৫৪, ২১ অক্টোবর ২০২৬
গোল করে উদযাপনে লিভারপুল । ছবি লিভারপুল এফসি

ম্যাচের শুরুতে দিশেহারা লিভারপুল। একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণে ফাটল ধরিয়ে প্রথমার্ধেই দুই গোলের ব্যবধান গড়ে নেয় ভিয়ারিয়াল। কিন্তু অ্যানফিল্ডে শেষ হাসিটা হাসতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-৩ গোলের জয় তুলে নেয় লিভারপুল। জয়ের পথে জোড়া গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর দুটি গোলে অবদান রেখে আলোচনায় আসেন তরুণ রিও এনগুমোহা।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ম্যাচের শুরু থেকেই অস্বস্তিতে ছিল লিভারপুলের রক্ষণভাগ। চতুর্থ মিনিটে ভার্জিল ফন ডাইকের ভুলের সুযোগ নিয়ে জাল খুঁজে নেন জর্জেস মিকাউতাদজে। এরপর ২৯ মিনিটে সার্জি কারদোনা ব্যবধান বাড়ালে বড় ধাক্কা খায় স্বাগতিকেরা। দ্রুত দুই গোল হজম করে ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে তারা।

পিছিয়ে পড়েও আক্রমণে মনোযোগ ধরে রাখে লিভারপুল। ৩৬ মিনিটে কস্তাস সিমিকাসের নেওয়া কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান ম্যাক অ্যালিস্টার। বিরতির ঠিক আগে আবারও আঘাত হানে স্বাগতিকেরা। এনগুমোহার বাড়ানো বলে হেড করে স্কোরলাইন ২-২ করেন রোনাল্ড আরাউহো। তাতেই বদলে যায় ম্যাচের চিত্র।

বিরতির পর লিভারপুলের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। ৬৫ মিনিটে ব্যক্তিগত দক্ষতায় ভিয়ারিয়ালের রক্ষণে ফাঁক তৈরি করেন এনগুমোহা। তার পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন ম্যাক অ্যালিস্টার। তিন মিনিটের ব্যবধানে ব্যবধান আরও বাড়ান ফ্লোরিয়ান ভির্টজ। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে এটিই তার প্রথম গোল।

তিন গোলের ব্যবধান না হলেও দুই গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল লিভারপুল। কিন্তু ৮৭ মিনিটে তানি ওলুওয়াসেইয়ের গোলে আবারও চাপে পড়ে স্বাগতিকেরা। আয়োসে পেরেসের পাস থেকে গোলটি করে ব্যবধান ৪-৩ করেন তিনি। শেষ মুহূর্তে সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালায় ভিয়ারিয়াল, তবে আর জালের দেখা পায়নি দলটি।

লিভারপুলের প্রত্যাবর্তনের জয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ এনগুমোহা। বয়স মাত্র ১৮ হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সিদ্ধান্ত, গতি ও আক্রমণ তৈরির দক্ষতা ভিয়ারিয়ালকে বিপাকে ফেলে। আর ম্যাক অ্যালিস্টারের দুই গোল নিশ্চিত করে স্বাগতিকদের জয়। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ নিজেদের করে নেওয়াই ছিল লিভারপুলের সবচেয়ে বড় সাফল্য।

লিভারপুল চ্যাম্পিয়নস লিগ ফুটবল

সংশ্লিষ্ট সংবাদ: লিভারপুল

৩০ মে ২০২৬
স্লটকে বহিষ্কার করল লিভারপুল, নতুন কোচের আলোচনায় কে?
০৭ মার্চ ২০২৬
সালাহ-রবার্টসনের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে লিভারপুল
২৬ আগস্ট ২০২৫
লিভাপুলের ইতিহাস বইয়ে নতুন অধ্যায়ের নাম ‘রিও এনগুমোয়া’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  2. চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
  3. বাংলাদেশের চার আফসোস!
  4. এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
  5. ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
  6. রাফিনিয়াকে ঘিরে আনচেলত্তির সিদ্ধান্তে বাড়ছে বার্সার অস্বস্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x