Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ব্যালন ডি’অর ২০২৬: কার অবস্থান কত নম্বরে?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠল ইয়ামালের হাতে
ব্যালন ডি’অর ২০২৬: বিজয়ীর নাম ঘোষণার আগেই ইয়ামালের বিশ্ব রেকর্ড
ব্যালন ডি’অর ২০২৬: পাওয়ার র‍্যাঙ্কিংয়ে কে এগিয়ে?

ইংল্যান্ডে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে গোল করে উদযাপন করছেন লামিনে ইয়ামাল। ছবি : এএফপি

ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচের ঘড়ির কাঁটায় তখন মাত্র দুই মিনিট পূর্ণ হয়েছে, ঠিক তখনই দুর্দান্ত এক গোল করে স্পেনকে এগিয়ে নেন তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। তার গোলটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।

উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমের শুরুতেই ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি ইংল্যান্ড ও স্পেন। তবে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইংলিশদের শুরুটা যে এমন দুঃস্বপ্নের মতো হবে, তা হয়তো কেউ ভাবেনি। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়তে হয় তাদের।

অবশ্য স্পেনের এই গোলের পেছনে কিছুটা অবদান ছিল ইংলিশ রক্ষণভাগের ভুলেরও। নিজেদের রক্ষণভাগ থেকে বল পায়ে নিয়ে মাঠের ওপরে ওঠার চেষ্টা করার সময় বলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ডিফেন্ডার মার্ক গুয়েহি। আর সেই সুযোগটিই লুফে নেন স্পেন ফরোয়ার্ড ইয়ামাল। ইংলিশ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত গতিতে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর নিখুঁত শটে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন।

ফুটবল পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অপ্টা’র তথ্য অনুযায়ী, বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে এটি যেকোনো প্রতিপক্ষের করা তৃতীয় দ্রুততম গোল।

এর আগে দীর্ঘ ফুটবল ইতিহাসে মাত্র দুবার এর চেয়ে দ্রুত গোল হজম করার তেতো স্বাদ পেয়েছিল থ্রি লায়ন্সরা। যার মধ্যে ১৯৫৩ সালে হাঙ্গেরির কিংবদন্তি নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইংল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন।

অর্থাৎ, প্রায় সাত দশক বা সত্তর বছর পর এই প্রথম ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দুই মিনিটের মধ্যে কেউ এত দ্রুত গোল করার কীর্তি গড়ল। ১৯৫৭ সালের পর এই ঐতিহাসিক মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই মিনিটের মধ্যে গোল করা তৃতীয় কোনো দেশ হিসেবে স্পেনের নামও এখন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল।

লামিনে ইয়ামাল স্পেন ফুটবল দল ইংল্যান্ড ফুটবল দল
০২ সেপ্টেম্বর ২০২৬
৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
২৯ জুলাই ২০২৬
পেলে ও মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
২৫ জুলাই ২০২৬
ব্যালন ডি’অরের দৌড়ে আছেন ইয়ামালও
১৭ জুলাই ২০২৬
যে কারণে ফাইনাল দেখতে যাবেন না ইয়ামালের বাবা
১৭ জুলাই ২০২৬
ফাইনালের আগে স্পেন শিবিরে বাড়ছে দুশ্চিন্তা!
১৫ জুলাই ২০২৬
ইয়ামালের জাদু দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব 
০৮ জুন ২০২৬
বিশ্বকাপ জিতলে কী করবেন, জানালেন ইয়ামাল
২১ মে ২০২৬
বিশ্বকাপ নিয়ে যে স্বপ্নের কথা বললেন ইয়ামাল
১৭ সেপ্টেম্বর ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ পেল বার্সা
০৫ আগস্ট ২০২৫
এবার আর্জেন্টাইন গায়িকার সঙ্গে জড়াল ইয়ামালের নাম 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দ্রুতই মাঠে ফেরার আশায় মার্টিনেজ
  2. অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ: গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
  3. এমবাপ্পের ব্যালন ডি’অর হার নিয়ে যা বললেন পাপিন
  4. নারী ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের খেলা কখন, কোথায়
  5. এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার
  6. মিরপুর টেস্ট: ইনিংস বড় করতে না পারার আক্ষেপ, স্পিনারদের নিয়ে যা বললেন সাদমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x