Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২২, ০২ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২২, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
স্কোয়াডে ৭ পরিবর্তনের ধাক্কা, এজবাস্টনে কেমন হবে পাকিস্তানের একাদশ?
দুই ক্রিকেটারের মোবাইল জব্দ পিসিবির, পড়তে পারেন নিষেধাজ্ঞায়
পাকিস্তানি ক্রিকেটারদের মোবাইল জব্দ করেছে পিসিবি, কারণ কী?
বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!
পুলিশের সঙ্গে নতুন ভূমিকায় আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা, ক্ষুব্ধ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
১৫:২০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২২, ০২ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২২, ০২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেট দল, ইনসেটে শহীদ আফ্রিদি। ছবি : এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়াইও করতে পারেনি সফরকারী পাকিস্তান। যে কারণে তৃতীয় ম্যাচের আগে স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি বাদ দেওয়া হয়েছে প্রধান কোচকেও।

সিরিজের মাঝপথে পিসিবির নেওয়া এমন সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, নির্বাচক কমিটির এমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে ‘সবচেয়ে বিস্ময়কর’ সিদ্ধান্তগুলোর একটি।

তৃতীয় ম্যাচের আগে স্কোয়াডে ৭টি পরিবর্তন এনেছে নির্বাচক কমিটি। বাদ পড়েছেন প্রথম ম্যাচে অধিনায়কত্ব করা সালমান আলী আঘাও। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে পাঁচজন অনভিষিক্ত ক্রিকেটারসহ মোট সাতজনকে।

শুধু খেলোয়াড় পরিবর্তন নয়, কোচিং স্টাফেও এসেছে বড় পরিবর্তন। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও পেস বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় সাদা বলের কোচ মাইক হেসন এবং সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলি নফকে দায়িত্ব পেয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর(বুধবার) এজবাস্টনে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে শহীদ আফ্রিদি জানান, সিদ্ধান্তটির পেছনে কী যুক্তি বা কারণ রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। আফ্রিদির প্রশ্ন, ‘টেস্ট ম্যাচের জন্য কেন টি-টোয়েন্টি খেলোয়াড়দের দলে নেওয়া হচ্ছে?’

মাত্র পাঁচটি টেস্টের পর কোচকে সরিয়ে দেওয়ার কারণও জানতে চেয়েছেন সাবেক এই অধিনায়ক। আফ্রিদি বলেন, ‘এত অভিজ্ঞ নির্বাচক থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত সত্যিই বিস্ময়কর।’

এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজাও এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিবিসি রেডিওকে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট যেন ‘প্যানিকড বাটন’ টিপে দিয়েছে।’

ইংল্যান্ড সফরে পাকিস্তানের দলে বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান ও খুররম শাহজাদ। এরা চলতি সিরিজে খেলেছেন। আর আমির জামাল ও মোহাম্মদ আওয়াইস জাফরকে কোনো ম্যাচ না খেলিয়েই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নতুন করে দলে ডাক পেয়েছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজল। দুজনেরই টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে দলে এসেছেন আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, উইকেটকিপার সাইদ বেগ, মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ।

এর মধ্যেই ইংল্যান্ড সফরে আরেকটি কূটনৈতিক বিষয়ও আলোচনায় রয়েছে। চলতি সপ্তাহে ক্ল্যারেন্স হাউসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পাকিস্তান দলের। সিরিজ শুরুর আগেই এই আয়োজন নির্ধারিত হয়েছিল।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলের সঙ্গে একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পরও সেই সাক্ষাৎ নির্ধারিত সূচিতেই হওয়ার কথা রয়েছে। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তান ক্রিকেট দল শহিদ আফ্রিদি

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান ক্রিকেট দল

০৭ সেপ্টেম্বর ২০২৬
দুই ক্রিকেটারের মোবাইল জব্দ পিসিবির, পড়তে পারেন নিষেধাজ্ঞায়
০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানি ক্রিকেটারদের মোবাইল জব্দ করেছে পিসিবি, কারণ কী?
০৫ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে আসতে পারে বড় রদবদল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুনত্ব এনে এশিয়া সফরের ব্রাজিল দল ঘোষণা
  2. মেসির রেকর্ডের রাতে আলো ছড়ালেন লেভানদোভস্কিও
  3. প্রত্যাবর্তনের গল্প লিখে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
  4. তরেসের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির
  5. গোল উৎসবে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু বার্সেলোনার
  6. ফাইনালের টিকিট কাটতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x