Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৪:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:০২, ১০ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৪:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:০২, ১০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
প্রত্যাবর্তনের গল্প লিখে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
গোল উৎসবে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু বার্সেলোনার
পিএসজি-বার্সেলোনার ম্যাচসহ আজকের যত খেলা
হল্যান্ডের নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করল ম্যানসিটি
ইন্টারের আক্রমণ রুখে জয়ে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

তরেসের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক
০৪:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:০২, ১০ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৪:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:০২, ১০ সেপ্টেম্বর ২০২৬
গোল উদযাপন করছে পিএসজি। ছবি : উয়েফা

কাগজে-কলমে শক্তির বিচারে স্লোভান ব্রাতিস্লাভার চেয়ে অনেক অনেক এগিয়ে ছিল রিস সেন্ট-জার্মেই (পিএসজি)। মাঠের খেলায়ও দেখা গেল সেটাই। পিএসজির কাছে পাত্তাই পেল না ব্রাতিস্লাভা। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে উড়ন্ত জয় দিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে লুইস এনরিকের দল। আলো ছড়িয়েছেন উসমান দেম্বেলেও।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে ঘরের মাঠে স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি। ফরাসি জায়ান্টদের হয়ে হ্যাটট্রিক করেছেন তরেস। জোড়া গোল এসেছে দেম্বেলের পা থেকে। অপর গোলটি এসেছে মিডফিল্ডার ফাবিয়ান রুইসের পা থেকে।

চলতি মৌসুমে উয়েফা সুপার কাপ জিতে দুর্দান্ত শুরু করলেও ফরাসি সুপার কাপের শিরোপা হাতছাড়া করে পিএসজি। এরপর লিগের খেলায় টানা দুই ম্যাচে ড্রয়ের পর মোনাকোর বিপক্ষে হেরে বেশ চাপেই পড়ে গিয়েছিল দলটি। তবে ইউরোপ সেরার মঞ্চে নামতেই পুরনো রূপ ফিরে পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই স্লোভাকিয়ার ক্লাবটিকে কোণঠাসা করে রাখে পিএসজি। ম্যাচের ১৬তম মিনিটে ডেডলক ভাঙে স্বাগতিকরা। নুনো মেন্দেসের গতিময় শট ক্রসবারে লেগে ফিরে এলে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি উসমান দেম্বেলে। ফিরতি বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে জড়িয়ে দেন এই ফরাসি ফরোয়ার্ড।

এর কিছুক্ষণ পরই নিজের ও দলের দ্বিতীয় গোল তুলে নেন দেম্বেলে। ২৩তম মিনিটে মাহনেজ আক্লিউশের বাড়ানো ক্রস প্রতিপক্ষের পায়ে লেগে পেয়ে যান দেম্বেলে। খুব কাছ থেকে হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এরপর শুরু হয় তরেসেআলো জলমল পারফরম্যান্স। ম্যাচের ৩১তম মিনিটে প্রথম গোলের দেখা পান তিনি। দেম্বেলের নিখুঁত ক্রসে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন ফেররান তরেস। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পিএসজি। ফলাফল পেতেও সময় লাগেনি তাদের। দ্বিতীয় মিনিটেই ব্যবধান বাড়ান তরেস। মাঝমাঠ থেকে দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে দারুণ এক কাটব্যাক করেন আক্লিউশ। সেই বল থেকে সহজ শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তরেস।

এরপর ৫৭তম মিনিটে দেম্বেলের কর্নার কিক থেকে হাঁটু দিয়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

ম্যাচের ৫৮তম মিনিটে খেলার ধারার বিপরীতে স্লোভানের পক্ষে ব্যবধান কমান সুলেমান কামারা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৮৮তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে পিএসজির বড় জয় নিশ্চিত করেন ফাবিয়ান রুইস।

চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি

সংশ্লিষ্ট সংবাদ: চ্যাম্পিয়ন্স লিগ

১০ ঘন্টা আগে
প্রত্যাবর্তনের গল্প লিখে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
১২ ঘন্টা আগে
গোল উৎসবে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু বার্সেলোনার
০৯ সেপ্টেম্বর ২০২৬
হল্যান্ডের নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করল ম্যানসিটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোল উৎসবে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু বার্সেলোনার
  2. ফাইনালের টিকিট কাটতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
  3. আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির অবিষ্যৎ! 
  4. আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে, কখন-কোথায়?
  5. চ্যাম্পিয়ন্স লিগের রাতে ইউরোপে আলো ছড়ালেন বাংলাদেশি দুই তারকা
  6. অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে বাংলাদেশের মেয়েরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x