নতুনত্ব এনে এশিয়া সফরের ব্রাজিল দল ঘোষণা
অন্ধকারে ডুবছিল ব্রাজিলের ফুটবল। সেটাকে টেনে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তিকে। ২০২৬ বিশ্বকাপের অল্পকিছু দিন দায়িত্ব দেওয়া হয় তাকে। বিশ্বকাপের আগে দল গোছানোর জন্য খুব একটা সময় পাননি তিনি। তাই বিশ্বকাপের ফলাফলও ততটা ভালো হয়নি।
এরপর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তি হয়েছে আনচেলত্তির। ফলে আগামীর বিশ্বকাপের দল গোছানোর জন্য লম্বা সময় পাচ্ছেন তিনি। যার শুরুটা হচ্ছে চলতি মাসে এশিয়া সফরের ম্যাচ দিয়ে। এই সফরের জন্য বেশ চমক দিয়েই ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে আনচেলত্তি। দলে ডেকেছেন একাধিক নতুন ও তরুণ খেলোয়াড়কে।
আনচেলত্তির স্কোয়াডে সবচেয়ে বড় চমকটা গোলরক্ষক পজিশনে। গত কয়েক বছর ধরে গোলবারের নিচে ব্রাজিলের প্রথম পছন্দ অ্যালিসন বেকার। দ্বিতীয় পছন্দ হিসেবে ছিলেন এডারসন। তৃতীয় পছন্দ বেশকিছু দিনই দলের সঙ্গে ছিলেন ওয়েভারটন। তবে এবারের এশিয়া সফরের তাদের কাউকেই স্কোয়াডে রাখেননি আনচেলত্তি।
অ্যালিসন-এডারসনদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন হুগো সোসা, পেদ্রো ও ওতাভিও। এদের মধ্যে পেদ্রো ও ওতাভিও এখনও ব্রাজিলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি। এই সফর দিয়েই জাতীয় দলে অভিষেক হচ্ছে এই দুজনের। অন্যদিকে, হুগো সোসার অভিজ্ঞতা মাত্র একটি ম্যাচের।
এছাড়াও চোটের কারণে বিশ্বকাপ দলের বাইরে থাকা এস্তেভাঁও ফিরেছেন ২৬ জনের এই দলে। দুই ফরোয়ার্ড পেদ্রো এবং জোয়াও পেদ্রোও আছে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে। রক্ষণভাগের দায়িত্বে আছেন অভিজ্ঞ মার্কিনিয়োস। তার সঙ্গে রয়েছেন দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর ও ওয়েসলিসহ আরও কয়েকজন।
বিশ্বকাপে নরওয়ের সঙ্গে হেরে হতাশাজনকভাবে বিদায় নেয় ব্রাজিল দল। বিশ্বকাপ থেকে বিদায়ের পর এটাই ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সূচি। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ দুটি হবে টাউন্সভিল ও ব্রিজবেনে।
এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুই দেশের ফুটবল ইতিহাসে এটিই হবে প্রথম মুখোমুখি লড়াই। অন্যদিকে,
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিল সর্বশেষ খেলেছিল ২০১৭ সালে। সেবার ৪-০ গোলের বড় জয় পেয়েছিল তারা।
এশিয়া সফরে ব্রাজিলের স্কোয়াড
গোলকিপার : হুগো সোসা, পেদ্রো, ওতাভিও।
ডিফেন্ডার : আর্তুর দিয়াস, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনিয়োস, মাতেওজিনিয়ো, মাউরো জুনিয়র, ভিতে হেইস, ওয়েসলি।
মিডফিল্ডার : আন্দ্রেই সান্তোস, ব্রেনো বাইদন, ব্রুনো গিমারাইস, দানিলো সান্তোস, দগলাস লুইস, গাব্রিয়েল বন্তেম্পো।
ফরোয়ার্ড : এন্ড্রিক, এস্তেভাঁও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, আয়ান, সামুয়েল লিনো, ভিনিসিয়াস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক