Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:০০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:০০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো সময়সীমা বলা সম্ভব নয় : দীনেশ ত্রিবেদী
কৃষি হবে বাংলাদেশের বড় রপ্তানি পণ্য : কৃষিমন্ত্রী
একফ্রেমে ট্রাম্পের সঙ্গে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে

নারী এশিয়া কাপ

মঙ্গলবার বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১:০০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:০০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চলমান নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যেত সেমিফাইনাল। কিন্ত লড়াই জমিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তাই সেমিফাইনালে যেতে এখন অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে নামতে হচ্ছে টাইগ্রেসদের। সেই লক্ষ্যে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও বোলারদের নৈপূণ্যে জয়ের কাছেই ছিল টাইগ্রেসরা। কিন্তু ১৮ আর ১৯তম ওভারে খরুচে বোলিং করে শ্রীলঙ্কার কাছে জয় হাতছাড়া করে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই অবশ্য নিজেদের সেরাটা দিতে পারেননি ব্যাটাররা। তুলনামূলক দূর্বল ইন্দোনেশিয়ার বিপক্ষেও ধুঁকতে দেখা গেছে ব্যাটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে সেটি ছিল আরও বেশি। প্রথম ম্যাচে ১২৯ আর দ্বিতীয় ম্যাচে ১১৪ রান করতে পেরেছিল বাংলাদেশ।

অধিনায়ক জ্যোতি দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। তবে পুরোনো ছন্দ ধরে রেখেছিলেন সোবহানা মোস্তারি। দুই ম্যাচেই হেসেছে তার ব্যাট। যদিও দ্বিতীয় ম্যাচে তিনিও দলের চাহিদা পুরোপুরি মেটাতে পারেননি। তাই স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে হলে ব্যাটারদের রানে ফেরার কোনো বিকল্প নেই।

নিয়ম অনুযায়ী, দুই গ্রুপ থেকে সেরা দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। অপেক্ষা আর একটি দলের। সেই লড়াইয়ে আছে বাংলাদেশ আর আরব আমিরাত।

বাংলাদেশ আর আরব আমিরাত–দুই দলই দুটি করে ম্যাচ খেলে এক জয় আর এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় আর তৃতীয় স্থানে আছে। তবে রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। এখন শেষ ম্যাচে যদি জয় কিংবা ড্র করতে পারে বাংলাদেশ। তাহলেই মিলবে সেমিফাইনালের টিকিট।

অবশ্য টি-টোয়েন্টির নতুন নিয়মে ম্যাচ ড্র হওয়ার কোনো সুযোগ নেই। সুপার ওভারে নিশ্চিত হবে ম্যাচের ফলাফল। যে কারণে পয়েন্ট ভাগাভাগির একমাত্র কারণ হতে পারে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়া। তবে আবহাওয়া বলছে তেমনটি হওয়ার সম্ভাবনা নেই।

পরিসংখ্যানে এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আরব আমিরাত। যেখানে শতভাগ জয় বাংলাদেশের। তবে পরিসংখ্যানই সব কথা নয়, জয় পেতে হলে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। সেই লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

নারী এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশ নারী ক্রিকেট দল ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: নারী এশিয়া কাপ ক্রিকেট

১৪ সেপ্টেম্বর ২০২৬
আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই
০৯ সেপ্টেম্বর ২০২৬
ফাইনালের টিকিট কাটতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী এশিয়া কাপের ফাইনাল ঘিরে নতুন বিতর্কের শঙ্কা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোনালদোকে ছাড়াই বড় জয় পর্তুগালের
  2. ২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
  3. লজ্জার হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশের কোচ
  4. ২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  5. ৫১ বছর আগের লজ্জার রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ
  6. ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে গোলবন্যায় ভাসাল ইন্দোনেশিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x