Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৪, ১৫ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৪, ১৫ আগস্ট ২০২৬
আরও খবর
বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়া নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স
১৪৩ বছরের ইতিহাসে শরিফুলই প্রথম
টেস্ট ইতিহাসে এমন লজ্জায় আর কখনো পড়েনি বাংলাদেশ!
হারলেও আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ জানালেন শান্ত

অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভাঙলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৪, ১৫ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৪, ১৫ আগস্ট ২০২৬

তিন উইকেট হারানোর পর ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন স্টিভেন স্মিথ। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের অপেক্ষা বাড়াচ্ছিলেন এই দুজন। একই সঙ্গে চাপও বাড়ছিল টাইগারদের। অবশেষে জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। উল্টো চাপ এখন অসিদের ওপর।

আজ শনিবার (১৫ আগস্ট) ডারউইন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেকা পর্যন্ত ৩৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে অস্ট্রেলিয়া। এখনো পিছিয়ে আছে ১০৪ রানে। ৪৪ বলে ২৪ রানে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন আর ২ বলে ১ রানে অ্যালেক্স ক্যারি।

চতুর্থ উইকেট জুটিতে ১০০ বলেরও বেশি খেলে ফেলেছিলেন স্মিথ আর গ্রিন। দুজনে মিলে বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন। কয়েকটি কম্বিনেশনে চেষ্টা করলেও উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ করেন মিরাজ। ফেরান স্মিথকে। ৮৮ বলে ৪৪ রান করা স্মিথকে দারুণ এক ফিরতি ক্যাচে ফেরান মিরাজ। এতে ভাঙে ১০৬ বলে ৪৯ রানের জুটি।

এবার স্পিন ঘূর্ণি দেখালেন তাইজুল, বিপদ বাড়ল অস্ট্রেলিয়ার

হাসান মাহমুদের পেস আগুনে পুড়েছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। এবার স্পিন ঘূর্ণি দেখাচ্ছেন তাইজুল ইসলাম। উইকেট শিকারির তালিকায় নাম লিখিয়েছেন তিনিও। শতরান পার করার আগেই তিন উইকেট হারিয়ে বিপদ বাড়িয়েছে স্বাগতিকরা।

ইনিংসের ২০তম ওভারে তাইজুলের মিডল ও লেগ স্টাম্প বরাবর ফুল লেংথের বল মিস করে বোল্ড হয়েছেন মার্নাস লাবুশেন। এতে ভেঙেছে স্টিভেন স্মিথের সঙ্গে তার ৩৬ রানের জুটি।

চলমান ডারউইন টেস্টে দ্বিতীয় স্পিনার হিসেবে উইকেট পেলেন তাইজুল। বাংলাদেশি স্পিনারদের মধ্যে প্রথম উইকেট তার। এর আগে চলমান টেস্টে একমাত্র স্পিনার হিসেবে উইকেট পেয়েছিলেন নাথান লায়ন।

দ্বিতীয় শিকার ধরলেন হাসান, ব্যাটিংয়েও ধুঁকছে অস্ট্রেলিয়া

ইনিংসের দ্বিতীয় ওভারেই জ্যাক ওয়েদারাল্ডকে ফিরিয়েছিলেন হাসান মাহমুদ। সেই ধাক্কা কাটিয়ে মার্নাস লাবুশেনকে নিয়ে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করছিলেন ট্রাভিস হেড। তার আগেই আবারও আঘাত হানলেন হাসান। ১০ ওভারেই ফিরেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার।

উইকেটে কিছুটা সময় কাটিয়ে হাত খুলে খেলা শুরু করেছিলেন হেড। চড়াও হয়েছিলেন ইবাদত হোসেনের ওপর। হাসান আক্রমণে এসেই সেটার জবাব দিলেন। টাইগার পেসারের বলে কাট করতে গিয়ে বল ব্যাটে লেগে আঘাত হানে স্ট্যাম্পে। ৩৫ বলে ১৭ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি।

শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে হাসানের থাবা

তৃতীয় দিনের প্রথম দিন পর্যন্ত বেশ হতাশায়ই কেটেছে অস্ট্রেলিয়ার। ব্যাটিংয়ে কিছু করতে পারেননি, এরপর বোলিংয়ে রীতিমতো বাংলাদেশের ব্যাটারদের সামনে অসহায় পড়েছিল স্বাগতিকরা। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে নেই অসিরা। শুরুতে অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হেনেছেন হাসান মাহমুদ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই উইকেট তুলে নিয়েছেন হাসান। বোল্ড করে ফিরিয়েছেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে। ৩ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়াকে বড় লিড দিয়ে অবশেষে থামল বাংলাদেশ

নিজেদের প্রথম ইনিংসে যেই উইকেটে বাংলাদেশের বোলারদের সামনে হাঁসফাঁস করেছে অস্ট্রেলিয়া, সেখানেই রানের ফুলঝুরি ফোঁটালেন বাংলাদেশের ব্যাটাররা। স্বাগতিক বোলারদের হতাশ করে শাসন করে গেছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তরা। টানা পাঁচ সেশন ব্যাটিং করে স্কোরবোর্ডে যোগ করেছেন চারশরও বেশি রান। স্বাগতিকদের লিড দিয়েছে বড় রানের।

ডারউইন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে অলআউট হওয়ার আগে নিজেদের প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করে ৪২৬ রান করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছিল ১৯৮ রানে। ফলে বাংলাদেশ লিড পেয়ছে ২২৮ রানের।

৪ উইকেট হাতে রেখে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই ফিরে যান আগেরদিন ব্যাটহাতে অসি বোলারদের হতাশ করা হাসান মাহমুদ। শেষ পর্যন্ত ৯২ বল খেলে ১৪ রান আসে তার ব্যাট থেকে। এতে ভাঙে ১৪৬ বলে ১৭০ বলে ৪৬ রানের জুটি।

এরপর উইকেটে এসে শুরুটা ভালোই করেছিলেন তাইজুল ইসলাম। মিরাজের সঙ্গে ২৫ বলে ১৮ রানের জুটিও গড়েছিলেন তিনি। তবে বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি। ২৩ বলে ১৭ রান করে হ্যাজলউডের শিকার হন তিনি।

দিনের শুরুতেই দুই উইকেট হারানোর সেই ধাক্কা সামলে তাসকিনকে সঙ্গে নিয়ে আবারও স্বাগতিক বোলারদের শাসন করতে থাকেন মিরাজ। এর মাঝেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি। দারুণ একটি সেশন কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে অবশ্য আর সুবিধা করতে পারেননি টাইগাররা। প্রথম ওভারেই হাফসেঞ্চুরি করা মিরাজের উইকেট তুলে নেন হ্যাজলউড। উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেওয়ার আগে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ১৫৪ বলে ৬৫ রান।

এরপর আর ৫ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। তাসকিন-ইবাদত হোসেনের শেষ উইকেট জুটিতে আসে ২৬ বলে ৮ রান। ১৮ বলে ৭ রান করে ইবাদত ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শেষ দুই উইকেটই নেন হ্যাজলউড। প্রথম ইনিংসে সর্বমোট ৬ উইকেট পেয়েছেন তিনি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

২৩ আগস্ট ২০২৬
‘কাণ্ডজ্ঞানহীন’ ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৬
ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৬
লিটন-মিরাজের আত্মাহুতি, ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইতিহাস গড়া থেকে মাত্র এক গোল দূরে সালাহ
  2. চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে কারা? রাতে লিগ পর্বের ড্র ও সূচি নির্ধারণ
  3. এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের
  4. লেস্টার ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন হামজা!
  5. শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পথে ভারত
  6. বিশ্বকাপে আলো ছড়িয়ে রেকর্ড গড়ে ম্যানসিটিতে মরক্কান তরুণ তারকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x