মেসির সঙ্গে কী ঘটেছিল, জানালেন বেলিংহাম
লিওনেল মেসি ও জুড বেলিংহাম—নজর ছিল দুই তারকার ওপর। মেসি আলো ছড়ালেও বেলিংহাম ছিলেন নিষ্প্রভ। তবু, ম্যাচের পর আলোচনায় ছিলেন তিনি। যেখানে ছিলেন মেসিও। ম্যাচ চলাকালীন দেখা যায় কথার লড়াইয়ে জড়িয়েছেন দুই দলের দুই নাম্বার টেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, বেলিংহামের সঙ্গে সেই কথার লড়াইয়ের পর তেতে ওঠেন মেসি। জোড়া অ্যাসিস্টে হয়ে ওঠেন ম্যাচের নায়ক। যদিও, সেই সময়ের কথোপকথন নিয়ে ম্যাচের পর মুখ খোলেন বেলিংহাম।
বেলিংহাম বলেন, ‘মেসির সঙ্গে কী কথা হয়েছে? আমরা আসলে ফাউল নিয়ে আলোচনা করছিলাম। এটা তেমন খারাপ কিছু হতে পারে না। আমি নিশ্চিত সবাই এমনটা করে। এটাকে বড় করে দেখা হচ্ছে, অথচ কিছুই না।’
‘আমার মনে হয়েছিল একটু আগে ফাউল হয়েছে। তখন মেসি বলছিল, তাহলে আমার বেলায় যেটা হয়েছিল? আমি তাকে বলি, তুমি এসব সামলানোর মতো যথেষ্ট সামর্থ্য রাখো’ – যোগ করেন বেলিংহাম।
হারলেও বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে পারা আনন্দের মনে করেন বেলিংহাম। তার মতে, ‘এটা সত্যি আমরা পরাজিত দলে। তবে, অসাধারণ একটা দলের বিপক্ষে খেলতে পারা সত্যিই দারুণ।’

স্পোর্টস ডেস্ক