Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০০:২৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ০০:৩০, ১২ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
০০:২৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ০০:৩০, ১২ জুলাই ২০২৬
আরও খবর
কেন এই জয়কে ঐতিহাসিক বললেন আর্জেন্টিনা কোচ?
আর্জেন্টিনার বিপক্ষে হেরে রেফারিকে দুষলেন সুইজারল্যান্ড ডিফেন্ডার
মেসির প্রথম ইংল্যান্ড ম্যাচে ফিরে আসছে হ্যান্ড অব গডের পুরোনো স্মৃতি
ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার!
রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিমিয়, কি বলেছিলেন মেসি?

৪৫ বছর আগে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল নরওয়ে

স্পোর্টস ডেস্ক
০০:২৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ০০:৩০, ১২ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
০০:২৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ০০:৩০, ১২ জুলাই ২০২৬

সময়টা ১৯৮১ সাল। ফুটবলের মঞ্চে তখন ইংল্যান্ড ছিল অন্যতম পরাশক্তি। তাদের হারানো ছিল অনেক দলের কাছেই স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্নই বাস্তবে রূপ দিয়েছিল নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ২-১ গোলের অবিশ্বাস্য সেই জয় শুধু একটি অঘটনের গল্প হয়ে থাকেনি। জন্ম দিয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ধারাভাষ্যেরও। চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই আবেগমাখা কণ্ঠ আজও ফুটবলপ্রেমীদের মনে অমলিন।

শেষ বাঁশি বাজতেই আনন্দে ভেসে যান নরওয়ের রেডিও ধারাভাষ্যকার বিয়োরগে লিলেলিয়েন। উচ্ছ্বাসভরা কণ্ঠে তিনি বলতে শুরু করেন, ‘আমরাই বিশ্বের সেরা। আমরা ফুটবলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছি।’ এরপর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে বলেন, ‘মার্গারেট থ্যাচার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ছেলেরা ভয়ানকভাবে হার খেয়েছে!’ এই একটি বাক্যই পরে ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত ধারাভাষ্য হয়ে যায়।

তবে শুধু এটুকুতেই থেমে থাকেননি লিলেলিয়েন। তিনি একে একে উচ্চারণ করেন লর্ড নেলসন, লর্ড বিবারব্রুক, উইনস্টন চার্চিল, অ্যান্থনি ইডেন, ক্লেমেন্ট অ্যাটলি, হেনরি কুপার এবং লেডি ডায়ানার নাম। একটি ফুটবল ম্যাচ জয়ের পর এত বিখ্যাত মানুষের নাম কেন বলেছিলেন, সেই প্রশ্ন তখন থেকেই অনেকের মনে জায়গা করে নেয়।

পরে লিলেলিয়েন নিজেই এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘আমরা তাদের সবাইকে হারিয়েছি।’ অবশ্য তিনি কোনো ব্যক্তিকে হারানোর কথা বলেননি। তার বক্তব্য ছিল, ইংল্যান্ড এমন একটি দেশ, যেখানে বিশ্বের অনেক বিখ্যাত নেতা, বীর ও প্রভাবশালী মানুষের জন্ম হয়েছে। তাই ইংল্যান্ডকে হারানোর আনন্দ প্রকাশ করতেই তিনি প্রতীকীভাবে তাদের নাম উল্লেখ করেছিলেন।

চার দশকেরও বেশি সময় কেটে গেছে। কিন্তু বিয়োরগে লিলেলিয়েনের সেই আবেগভরা ধারাভাষ্য আজও ফুটবলপ্রেমীদের মুখে মুখে ফেরে। নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইয়ের কথা উঠলেই আবারও মনে পড়ে সেই বিখ্যাত উক্তি, ‘তোমাদের ছেলেরা ভয়ানকভাবে হার খেয়েছে।’ একটি ম্যাচের জয় হয়তো সময়ের সঙ্গে পুরোনো হয়ে যায়। কিন্তু সেই ধারাভাষ্য আজও ফুটবল ইতিহাসের অমলিন এক স্মৃতি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ড ফুটবল দল নরওয়ে ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১৫ মিনিট আগে
কেন এই জয়কে ঐতিহাসিক বললেন আর্জেন্টিনা কোচ?
১ ঘন্টা আগে
আর্জেন্টিনার বিপক্ষে হেরে রেফারিকে দুষলেন সুইজারল্যান্ড ডিফেন্ডার
২ ঘন্টা আগে
মেসির প্রথম ইংল্যান্ড ম্যাচে ফিরে আসছে হ্যান্ড অব গডের পুরোনো স্মৃতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শেষের নাটকীয়তায় সুইজারল্যান্ডকে বিদায় করে সেমিতে আর্জেন্টিনা
  2. ভাগ্য নির্ধারণ করতে অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ
  3. সমতা ফিরিয়ে সেমিফাইনালের লড়াই জমিয়ে তুলল সুইজারল্যান্ড
  4. সেমিফাইনালের পথে আর্জেন্টিনা, এগিয়ে থেকে গেল বিরতিতে
  5. বিশ্বকাপে মেসির ঝুলিতে আরেকটি ঐতিহাসিক অর্জন
  6. সুইজারল্যান্ডের রক্ষণ ভেঙে এগিয়ে গেল আর্জেন্টিনা 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x