Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৪৯, ১১ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৪৯, ১১ জুলাই ২০২৬
আরও খবর
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ভর্তি ১২৫৫
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪১৯
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৮১, নতুন আক্রান্ত ১৯৬০
হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
ডেঙ্গুতে চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষকের মৃত্যু

২৫ বছরেই মারা গেলেন বিশ্বকাপ খেলা ফুটবলার

স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৪৯, ১১ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৪৯, ১১ জুলাই ২০২৬
দক্ষিণ আফ্রিকার প্রয়াত ফুটবলার জেডেন অ্যাডামস। ছবি : এএফপি

বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে স্বপ্নের যাত্রা শেষ করার কয়েক সপ্তাহ পরই না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার তরুণ ফুটবলার জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সে এই মিডফিল্ডারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।

পুলিশ জানিয়েছে, আজ শনিবার (১১ জুলাই) সকালে কেপটাউনের স্কটশেকলুফ এলাকায় একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা হয়নি।

অ্যাডামসের মৃত্যুর খবর জানিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, সংস্কৃতি ও শিল্পমন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে।’

দক্ষিণ আফ্রিকা ও মামেলোডি সানডাউন্সের এই খেলোয়াড় ২০২৬ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে তিনটি গ্রুপ ম্যাচেই মাঠে নেমেছিলেন। তার দল প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে ইতিহাস গড়েছিল। তবে শেষ ৩২-এর ম্যাচে সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেয় তারা।

বিশ্বকাপেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে খেলেছিলেন অ্যাডামস। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানতে পারেন তার দাদি মারা গেছেন। এরপরও দেশের হয়ে মাঠে নেমে নিজের দায়িত্ব পালন করেন এই তরুণ ফুটবলার।

স্টেলেনবোশ এফসির একাডেমি থেকে উঠে আসা অ্যাডামস ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মামেলোডি সানডাউন্সে। ক্লাবটির হয়ে তিনি লিগ শিরোপা ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০২৪ আফ্রিকা কাপ অব নেশন্সে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা দলের সদস্য ছিলেন তিনি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ দক্ষিণ আফ্রিকা ফুটবল দল মৃত্যু শোক

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি
  2. আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  3. সাফ সেমিফাইনাল: অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
  4. ক্রিকেট ছাড়ছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে
  5. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
  6. ইংল্যান্ডের তারকা ফুটবলারদের প্রশংসায় ভাসছেন হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x