Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০১, ১১ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০১, ১১ জুলাই ২০২৬
আরও খবর
সেমিফাইনালের পথে আর্জেন্টিনা, এগিয়ে থেকে গেল বিরতিতে
বিশ্বকাপে মেসির ঝুলিতে আরেকটি ঐতিহাসিক অর্জন
সমতা ফিরিয়ে সেমিফাইনালের লড়াই জমিয়ে তুলল সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের রক্ষণ ভেঙে এগিয়ে গেল আর্জেন্টিনা 
সুইজারল্যান্ড ম্যাচের একাদশ ঘোষণা আর্জেন্টিনার

যে কারণে সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে

স্পোর্টস ডেস্ক
১৫:০০, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০১, ১১ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০১, ১১ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি : এএফএ

আর্জেন্টিনার পথচলা যেন রীতিমতো এক রোমাঞ্চকর গল্প। কখনও অনায়াস জয়। কখনও বিদায়ের শঙ্কা। আবার কখনও অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষেও এমনই এক নাটকীয় অধ্যায় লিখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই গোলে পিছিয়ে পড়ে একসময় বিদায়ের শঙ্কায় থাকলেও লিওনেল মেসির নেতৃত্বে মাত্র ১০ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। 

আটলান্টার সেই ম্যাচে শুরুটা অবশ্য আর্জেন্টিনার জন্য ছিল হতাশার। দুই গোলে পিছিয়ে পড়ার পাশাপাশি পেনাল্টি মিস করেন মেসি। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপ অভিযান বুঝি সেখানেই শেষ হতে যাচ্ছে। কিন্তু বড় খেলোয়াড়রা যে কঠিন সময়েই নিজেদের চেনান, সেটিই আবার প্রমাণ করেন মেসি। তার নেতৃত্বে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা।

এই বিশ্বকাপে অবশ্য এমন নাটক নতুন নয় আর্জেন্টিনার জন্য। গ্রুপ পর্ব সহজেই পার করলেও নকআউটে বারবার বিপদে পড়েছে তারা। কেপ ভার্দের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে রক্ষা পাওয়ার পর মিসরের বিপক্ষেও বিদায়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল দলটি। শেষ পর্যন্ত জিতলেও এমন পারফরম্যান্স দলটিকে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিশ্বকাপ জয়, দুটি কোপা আমেরিকার শিরোপা এবং দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে সাফল্যের পথে ফেরানো স্কালোনি দেশের অন্যতম সফল কোচ। তাই এতদিন তাকে নিয়ে সমালোচনাও ছিল কম। তবে এবার পরিস্থিতি কিছুটা বদলেছে। সংবাদ সম্মেলনে তার সিদ্ধান্ত ও কৌশল নিয়ে প্রশ্ন বাড়ছে। অনেক সময় সাধারণ প্রশ্ন নিয়েও সংবাদমাধ্যমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছে।

কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন দুই ম্যাচের পরও স্কালোনির দাবি ছিল, তার দলই পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। দুই প্রতিপক্ষই দীর্ঘ সময় আর্জেন্টিনাকে চাপে রেখেছিল। এমন পারফরম্যান্স নিয়ে সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ সুইজারল্যান্ডের বিপক্ষে নামা সহজ হবে না। কোয়ার্টার ফাইনালে আবারও লিড হারালে এবার হয়তো ফিরে আসার সুযোগ নাও মিলতে পারে। তাই থাকতে হবে সতর্ক।

সেমিফাইনালে উঠতে হলে শুধু মেসির জাদুতে ভরসা করলেই চলবে না, পুরো দলকে আরও গোছানো ফুটবল খেলতে হবে। আর্জেন্টিনা অবশ্য বারবার প্রমাণ করেছে, শেষ বাঁশি না বাজা পর্যন্ত তাদের হারিয়ে দেওয়া যায় না।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল সুইজারল্যান্ড ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৫৬ মিনিট আগে
সেমিফাইনালের পথে আর্জেন্টিনা, এগিয়ে থেকে গেল বিরতিতে
১ ঘন্টা আগে
সুইজারল্যান্ডের রক্ষণ ভেঙে এগিয়ে গেল আর্জেন্টিনা 
১ ঘন্টা আগে
সমতা ফিরিয়ে সেমিফাইনালের লড়াই জমিয়ে তুলল সুইজারল্যান্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?
  2. ২৫ বছরেই মারা গেলেন বিশ্বকাপ খেলা ফুটবলার
  3. শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
  4. যে মন্ত্রে বদলে গেল নরওয়ের ফুটবল
  5. আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা
  6. কেন ক্ষমা চাইলেন ভিনিসিয়াস?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x