হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ
টস করছেন দুই অধিনায়ক। ছবি : জিম্বাবুয়ে ক্রিকেট
জিম্বাবুয়ের কাছে টানা দুই হারে সিরিজ হাতছাড়া হয়েছে। তিন ম্যাচ ওয়ানডের শেষটিতে আজ শনিবার (১১ জুলাই) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। এমন ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, 'দুটি ম্যাচেই আমরা ভুল করেছি। আগের ম্যাচে জয়ের কাছাকাছি ছিলাম। ফ্লাডলাইটের কারণে ব্যাটিং কঠিন ছিল। আজ আমরা নতুন করে নামব। সিরিজ হারিয়েছি। জয় দিয়ে শেষ করতে চাই।'
সিরিজ নিশ্চিত হওয়ায় অধিনায়ক রিচার্ড এনগারাভাকে বিশ্রাম দিয়েছে জিম্বাবুয়ে। আজ নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
টসের পর রাজা বলেন, 'আমরা ছন্দে আছি। ছেলেরা খুব ভালো করছে। সিরিজ জয় আসলেই চমৎকার ব্যাপার। আমরা আজও জয়ের জন্য খেলব। কোনো ম্যাচকে হালকা করে দেখার কিছু নেই।'

স্পোর্টস ডেস্ক