দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে
টস করছেন দুই দলের অধিনায়ক। ছবি : বিসিবি
প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করতে পারেনি বাংলাদেশ। বোলাররা চেষ্টা করলেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি তাই বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর। জিম্বাবুয়ের জন্য ম্যাচটি সিরিজ নিশ্চিতের।
এমন ম্যাচে বুলাওয়েতে আজ শুক্রবার (১৭ জুলাই) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
রাজা বলেন, 'আমাদের মনে হয়েছে বোলাররা সুবিধা পাবে উইকেট থেকে। প্রথম ম্যাচ জিতে সবাই আত্মবিশ্বাসী। তবে, আজ নতুন ম্যাচ। নতুন শুরু। আমরা জয়ের জন্য সর্বোচ্চ দিয়ে খেলব।'
বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয় বলেন, 'আমাদের ভুল ছিল। সেসব নিয়ে আলোচনা করেছি। আশাকরি, আজ কাজে লাগাতে পারব। সিরিজে ফিরতে হলে জিততে হবে।'

স্পোর্টস ডেস্ক