যুক্তরাষ্ট্রের মাঠে বেলজিয়ামের রাজত্ব, এগিয়ে থেকেই গেল বিরতিতে
ম্যাচ শুরুর আগের বিতর্ক পেছনে ফেলে মাঠের খেলায় আধিপত্য দেখাল বেলজিয়াম। বল দখলের লড়াই থেকে আক্রমণ-- সবখানেই যুক্তরাষ্ট্রের ওপর ছড়ি ঘোরাল তারা। ফলাফলও এলো দ্রুতই। মাঝে যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়ালেও বেলজিয়াম ফিরল আরেকবার। এতে এগিয়ে থেকেই বিরতিতে গেছে ইউরোপের প্রতিনিধিরা।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র আর বেলজিয়াম। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে আছে বেলজিয়াম।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে বেলজিয়াম। ফলাফলও মেলে দ্রুতই। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। প্রায় মধ্যমাঠ থেকে ডি-বক্সের মধ্যে ক্রস বাড়ান ট্রোসার্ড। সেই বল ডি-বক্সের মধ্যে ড্রপ খেয়ে চলে আসে ডি কেটেলারের সামনে। এরপর আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি। স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় বেলজিয়াম।
ম্যাচের ৩১তম মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল যুক্তরাষ্ট্র। সেখান থেকে সরাসরি গোলের চেষ্টা করেছিলেন মালিক টিলম্যান। তার মাঝ বরাবর নেওয়া শটে বলের লাইনেই ছিলেন থিবো কর্তোয়া। তবে সেটি বেলজিয়ান ডিফেন্ডারের মাথায় লেগে দিক পরিবর্তন জালে জড়ায়। গোলরক্ষক কর্তোয়ার চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
পরের মিনিটেই যুক্তরাষ্ট্রের উল্লাস মাটি করে আবারও লিড নেয় বেলজিয়াম। আক্রমণে ওঠে মাঝমাঠ থেকে বামপ্রান্তে সুইস করে বেলজিয়াম। সেই বল ধরে নিয়ে অনেকটা গোললাইনের কাছে থেকে ছয়গজ বক্সের মধ্যে ক্রস বাড়া ট্রোসার্ড। যুক্তরাষ্ট্রের দুজন ডিফেন্ডারের মাঝে লাফিয়ে ওঠে হেডে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান ডি কেটেলারে।
ম্যাচের ৪৫তম মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। কর্ণার থেকে উড়ে আসা বেলজিয়ামের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ছয়গজ বক্সের মধ্যে চলে এসেছিল ফোলারিন বালোগানের কাছে। তিনি শটও নিয়েছিলেন। কিন্তু সেটি চলে যায় গোলবারের অনেকটা ওপর দিয়ে।
শেষদিকে আরও দুটি আক্রমণ করে বেলজিয়াম। তবে আর গোল আদায় করতে পারেনি তারা। ফলে ন২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

স্পোর্টস ডেস্ক