পেনাল্টি মিসে হতাশ ব্রাজিল
ব্রুনো গুমায়েরেসের পেনাল্টি আটকে দেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। ছবি : ফিফা
ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ১৪তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করে সেলেসাওরা।
ব্রুনো গুইমারায়েস থেমে থেমে দৌড়ের রান-আপ নিয়ে পেনাল্টি নিতে এগিয়ে আসেন। কিন্তু তার নেওয়া শটটি যথেষ্ট শক্তিশালী বা সুনির্দিষ্ট ছিল না। সহজেই তা প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। ফলে প্রথমেই ব্যবধান গড়ার সম্ভাবনা ভেঙে যায় ব্রাজিলের।
এই সেভের পর নরওয়ে কিছুটা স্বস্তি ফিরে পায়। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া থেকে রক্ষা পেয়ে তারা আত্মবিশ্বাস নিয়ে খেলায় ফেরে।
এর আগেই ম্যাচের তৃতীয় মিনিটে নরওয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। যা পুরো ম্যাচের শুরুতেই বাড়তি উত্তেজনা ও নাটকীয়তা যোগ করে।

স্পোর্টস ডেস্ক