Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৩, ০৪ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৩, ০৪ জুলাই ২০২৬
আরও খবর
ওলমোর কাছে ক্ষমা চাইবেন আর্জেন্টিনার সহকারী কোচ
ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে অনলাইনে তোলপাড়!
ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে যা বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার
আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা
বিশ্বকাপের সেরা একাদশে চমক, জায়গা পেলেন কারা?

আর্জেন্টিনার কাছে হেরে যা বললেন কেপ ভার্দে কোচ

স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৩, ০৪ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৩, ০৪ জুলাই ২০২৬
কেপ ভার্দের ফুটবল দল। ছবি : কেপ ভার্দে ফুটবল ফেডারেশন

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে কেপ ভার্দেকে। তবে আর্জেন্টিনার মতো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে যে লড়াই তারা উপহার দিয়েছে, তাতে হতাশার চেয়ে গর্বই বেশি কেপ ভার্দে শিবিরে। দলের সাহসী পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।

আজ শনিবার (৪ জুলাই) ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে ৩-২ গোলে হারে কেপ ভার্দে। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল আফ্রিকার দলটি। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলে তারা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হজম করা গোলে শেষ হয়ে যায় তাদের স্বপ্ন।

ম্যাচ শেষে ব্রিতো বলেন, 'বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, দুইবার সমতায় ফেরা এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নেওয়া আমাদের দেশের জন্য বড় সম্মানের। ফলাফল আমাদের পক্ষে না থাকলেও এটি গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।'

ব্রিতোর যোগ করেন, 'এত শক্তিশালী একটি দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট প্রতিদ্বন্দ্বিতা করাটা কেপ ভার্দের জন্য বিশাল অর্জন। আমার মনে হয়, খুব কম দলই আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিতে পারত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র, লড়াইয়ের মানসিকতা এবং দলগত প্রচেষ্টা বিশ্বের সামনে কেপ ভার্দেকে নতুনভাবে পরিচিত করেছে।'

গর্বের মাঝেও বিদায়ের কষ্ট লুকাননি কেপ ভার্দের কোচ। তিনি জানান, ম্যাচ শেষে ড্রেসিং রুম ছিল আবেগে ভরা। তবে, এই অভিজ্ঞতাই তাদের পরিণত করবে বলে মনে করেন তিনি।

'সবাই ভীষণ কষ্ট পেয়েছে। আমরা জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, অনেকেই কাঁদছিল। কিন্তু এমন অভিজ্ঞতাই একটি দলকে আরও পরিণত করে। আমি বিশ্বাস করি, এই পরাজয়ই ভবিষ্যতে আমাদের আরও শক্তিশালী হতে সাহায্য করবে,' বলেন ব্রিতো।

বিশ্বকাপে এটিই ছিল কেপ ভার্দের অভিষেক আসর। প্রথমবার অংশ নিয়েই তারা তাক লাগিয়ে দেয় ফুটবল বিশ্বকে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউটে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। শেষ ষোলোয় এসে আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে গিয়ে নিজেদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করে বিদায় নেয় কেপ ভার্দে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কেপ ভার্দে ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দল
২০ জুলাই ২০২৬
কোথায় কোন ফরম্যাটে হবে ২০৩০ বিশ্বকাপ, কারা স্বাগতিক
২০ জুলাই ২০২৬
এক নজরে দেখে নিন কার হাতে কোন পুরস্কার
২০ জুলাই ২০২৬
বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন
২০ জুলাই ২০২৬
নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ উইলিয়ামসের
২০ জুলাই ২০২৬
ফাইনালে হারের পর আবেগঘন বার্তা আর্জেন্টাইন তারকার
২০ জুলাই ২০২৬
বিবর্ণ আর্জেন্টিনায় পারাদেস বিভ্রান্তি
২০ জুলাই ২০২৬
স্পেনের কাছে হেরে যা বললেন স্কালোনি
২০ জুলাই ২০২৬
ইতালির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস স্পেনের
২০ জুলাই ২০২৬
সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন উনাই সিমন
২০ জুলাই ২০২৬
আর্জেন্টিনার হৃদয় ভেঙে স্পেনের মাথায় বিশ্বজয়ের মুকুট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের
  2. বিশ্বকাপ থেকে বড় অঙ্কের আয় বার্সেলোনার
  3. সমর্থকদের উদ্দেশে আর্জেন্টাইন তারকার বার্তা
  4. ফাইনালের রেফারিং নিয়ে মুখ খুললেন স্কালোনি
  5. জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বড় সুখবর পেলেন সাইফ-তামিমরা
  6. বিশ্বকাপের হতাশা ঝেড়ে চেহারায় পরিবর্তন ভিনিসিয়াসের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x