Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৯:৫৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৬:১৯, ২৯ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:৫৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৬:১৯, ২৯ জুন ২০২৬
আরও খবর
কেপ ভার্দে ম্যাচ নিয়ে যা বললেন মেসি
এখন আর কেউ জিজ্ঞেস করবে না, কেপ ভার্দে কোথায়?
ব্রাজিল-নরওয়ে ম্যাচে যে পরিবর্তন আনতে পারে ফিফা
বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ
আর্জেন্টিনার কাছে হেরে যা বললেন কেপ ভার্দে কোচ

জাপান ম্যাচে কত সময় খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
০৯:৫৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৬:১৯, ২৯ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:৫৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৬:১৯, ২৯ জুন ২০২৬
ব্রাজিলের অনুশীলনে নেইমার জুনিয়র। ছবি : এএফপি

চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ সময়। তবুও হাল ছাড়েননি, মনোবল ধরে রেখে লড়ে গেছেন চোটের বিরুদ্ধে। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের কঠোর পরিশ্রম সফলতা পেয়েছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৮১ দিন পর হলুদ জার্সিটা গায়ে জড়িয়েছেন তিনি। যদিও মাঠে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য সময়টা বেশি পাননি তিনি।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ ৩২- এর লড়াইয়ের টিকিট কেটেছে ব্রাজিল। সেই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জাপান৷ আজ সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

আগের চেয়ে এখন আরও ফিট নেইমার৷ তাই স্বাভাবিকভাবেই জাপান ম্যাচের আগেও নেইমারকে নিয়েই আলোচনা– এই ম্যাচে কি শুরুর একাদশে খেলবেন নেইমার? বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছে কোচ কার্লো আনচেলত্তিকেও। শুরুর একাদশের নিশ্চয়তা না দিলেও ব্রাজিল ভক্তদের আশার বাণী শুনিয়েছে ব্রাজিলের ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৫ মিনিটের বেশি খেলতে না পারলেও এবার জাপানের বিপক্ষে তাকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে।

আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’

জাপানকে নিয়ে বেশ সতর্ক ব্রাজিল কোচ। কারণ নিজেদের সর্বশেষ দেখায় টোকিওতে জাপানের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল সেলেসাওরা। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই প্রতিপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ইতালিয়ান এই কোচ।

আনচেলত্তি বলেন, ‘আমাদের ভালো অভিজ্ঞতা আছে যে, জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের জন্য আমাদের পূর্ণ সম্মান আছে এবং প্রস্তুতিটাও ফাইনাল খেলার মতো করেই নিচ্ছি। আমাদের কাছে এটিও একটি ফাইনাল। শক্তিশালী মানসিকতা ও হৃদয় নিয়ে খেলতে হবে। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি, যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। দল অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী। তবে এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই খুব কঠিন।’

শুরুর একাদশ নিয়ে স্পষ্ট কিছু না বললেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে। শেষ অনুশীলনের পরই বিষয়টি চূড়ান্ত হবে। আমাদের পুরো মনোযোগ থাকতে হবে। আমরা খুবই শৃঙ্খলাবদ্ধ একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি এবং মাঠে কী করতে হবে তা আমরা পরিষ্কারভাবে জানি।’

নকআউট ম্যাচের চাপ নিয়ে অবশ্য খুব একটা উদ্বিগ্ন নন আনচেলত্তি। তার বিশ্বাস, খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। হাস্যরস করেই তিনি বলেন, ‘খেলোয়াড়রা বেশ ভালো ঘুমাবে। প্রধান কোচের চেয়েও ভালো, এটুকু বলতে পারি।’

এ ছাড়া এবারের বিশ্বকাপে এখনই কোনো দলকে স্পষ্ট ফেভারিট মানতে নারাজ ব্রাজিলের এই কিংবদন্তি কোচ। আনচেলত্তির ভাষায়, ‘গ্রুপপর্বে হয়তো কিছু দল অন্যদের চেয়ে একটু এগিয়ে ছিল। কিন্তু এখনও আমি মনে করি না কোনো দল স্পষ্ট ফেভারিট হয়ে উঠেছে। এটি খুব কঠিন এবং ভারসাম্যপূর্ণ একটি প্রতিযোগিতা।’

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ফুটবল দল নেইমার জুনিয়র

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৪০ মিনিট আগে
কেপ ভার্দে ম্যাচ নিয়ে যা বললেন মেসি
১ ঘন্টা আগে
এখন আর কেউ জিজ্ঞেস করবে না, কেপ ভার্দে কোথায়?
২ ঘন্টা আগে
ব্রাজিল-নরওয়ে ম্যাচে যে পরিবর্তন আনতে পারে ফিফা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফুটবল সব সময় রূপকথার শেষ লেখে না...
  2. শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল আর্জেন্টিনা, খেলা কবে?
  3. কেপ ভার্দের চমক থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা
  4. আর্জেন্টিনার উল্লাস থামিয়ে সমতা ফেরাল কেপ ভার্দে
  5. কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে এগিয়ে গেল আর্জেন্টিনা
  6. আর্জেন্টিনাকে রুখে দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেল কেপ ভার্দে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x