Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৮:১৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:১৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৪ জুন ২০২৬
আরও খবর
হালান্ডকে থামাতে কোন পরিকল্পনা নিচ্ছে ব্রাজিল?
ব্রাজিল-নরওয়ে ম্যাচে কারা জিতবে, জানাল ভাইরাল বিড়াল
ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে
ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ
মরক্কোর হাতেই আফ্রিকার ঝান্ডা

নতুন মাইলফলক ছুঁলেন মদ্রিচ

স্পোর্টস ডেস্ক
০৮:১৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:১৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৪ জুন ২০২৬
চতুর্থ ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলখ ছুঁলেন লুকা মদ্রিচ। ছবি : এএফপি

চল্লিশেও চালশে নন লুকা মদ্রিচ। বয়স ৪০ ছুঁয়েছে। মুখে চোটের কারণে খেলছেন সুরক্ষামূলক মাস্ক পরে। তবুও ক্রোয়েশিয়ার মিডফিল্ডের নিয়ন্ত্রণ, নেতৃত্ব ও অভিজ্ঞতার প্রতীক হয়ে আছেন তিনি। পানামার বিপক্ষে মাঠে নেমে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন মদ্রিচ।

এই ম্যাচের মাধ্যমে পুরুষ ফুটবলের ইতিহাসে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি। তার আগে ২০০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাওয়া।

২০০৬ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি শুধু অধিনায়ক নন। দলের সাফল্যের মূল ভরসাও। তার নেতৃত্বেই ২০১৮ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। যা দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জনগুলোর একটি।

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল জেতেন মদ্রিচ। একই বছর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অরও জিতে নেন তিনি। এর মাধ্যমে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা মেসি-রোনালদোর একচ্ছত্র আধিপত্য ভাঙতে সক্ষম হন এই ক্রোয়াট মিডফিল্ডার।

২০০তম আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে মদ্রিচকে বিশেষভাবে সম্মান জানায় তার সতীর্থরা। ম্যাচের আগে ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা বিশেষ জার্সি পরে মাঠে নামেন। জার্সিতে মদ্রিচের বলে লাথি মারার একটি শিল্পচিত্রের নিচে লেখা ছিল, ‘ইনফিনিট লিগ্যাসি’ বা ‘অসীম উত্তরাধিকার’। পুরো আয়োজনেই ফুটে উঠেছিল দলের কাছে তার গুরুত্ব ও অবদানের স্বীকৃতি।

ম্যাচ শেষে স্টেডিয়ামজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। খেলোয়াড়রা সমর্থকদের ধন্যবাদ জানাতে মাঠ প্রদক্ষিণ করেন। গ্যালারিতে দেখা যায় ‘ভোলিমো মদ্রিচ’ লেখা ব্যানার, যার অর্থ ‘আমরা মদ্রিচকে ভালোবাসি’। হাজারো সমর্থকের করতালি ও উচ্ছ্বাসে উদযাপিত হয় তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স নিয়ে কিছু আলোচনা থাকলেও। এই মাইলফলকের দিনে সবার দৃষ্টি ছিল মদ্রিচের দীর্ঘ ও সফল আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে। ২০০ ম্যাচ তার ধারাবাহিকতা, নেতৃত্ব এবং ক্রোয়েশিয়া জাতীয় দলে অবদানের বড় প্রতীক। ৪০ বছর বয়সেও তিনি এখনও দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে আছেন। আর এই ২০০তম ম্যাচ সেই বাস্তবতাই আবার সামনে এনে দিয়েছে।

লুকা মদ্রিচ ক্রোয়েশিয়া ফুটবল দল ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: লুকা মদ্রিচ

২৮ জুলাই ২০২৫
শরণার্থী শিবির থেকে মাদ্রিদের ইতিহাসে মদ্রিচের যাত্রা
১০ জুলাই ২০২৫
লুকা মদ্রিচের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের সমাপ্তি
২৫ জুন ২০২৫
জানা গেল মদ্রিচের নতুন গন্তব্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে, খেলা কবে?
  2. দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
  3. চোটজর্জর ব্রাজিল, নরওয়ের বিপক্ষে কেমন হবে একাদশ?
  4. প্যারাগুয়েকে বিদায় করে শেষ আট নিশ্চিত করল ফ্রান্স
  5. ফ্রান্সকে রুখে দিল প্যারাগুয়ে, গোলশূন্য প্রথমার্ধ
  6. কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x