সান মারিনোর বিপক্ষে সমতায় থেকে বিরতিতে গেল বাংলাদেশ
প্রথমবার ইউরোপ সফরে গিয়েছে বাংলাদেশ। মাঠে নেমে গড়েছিল আরেকটি ইতিহাস। সান মারিনোর জালে বল জড়িয়ে প্রথমবার ইউরোপের মাটিতে গোল করেছিল বাংলাদেশ। প্রথমার্ধেই অবশ্য সমতা টেনেছে স্বাগতিকরা।
শুক্রবার (৫ জুন) ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে তাদের মাটিতে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। সফরকারীদের হয়ে গোলটি করেন তপু বর্মণ। এরপর স্বাগতিকদের হয়ে সমতা ফেরান জিওকোপেত্তি।
ম্যাচের ১৬তম মিনিটে ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। সেখান থেকে হামজার চৌধুরীরর ফ্রি-কিক আটকে যায় বক্সের মাথায়। তবে বল নিয়ন্ত্রণে রাখতে পারেনি স্বাগতিকরা।
বক্সের মাথায় জটলার মধ্য থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে বামে পাশে ফাঁকায় থাকা শেখ মোরসালিনের কাছে পাস দেয় বাংলাদেশ। সেখান বক্সের মধ্যে দারুণ ক্রস বাড়ান মোরসালিন। এরপর দারুণ হেডারে বল জালে জড়িয়ে দেন তপু।
ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান জিওকোপেত্তি। ডানপ্রান্ত থেকে আক্রমণে ওঠে বাইলাইনের কাছে থেকে বক্স ছেড়া পাস দেন সান মারিনোর এক ফুটবলার। বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে যান সেটি জিওকোপেত্তি। দারুণ শটে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলরক্ষক মিতুল মারমা ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও সেটি আটকাতে পারেননি তিনি।
ম্যাচের ৩৬তম মিনিটে লিড নেওয়ার সহজ সুযোগ হারায় বাংলাদেশ। বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন সাদ উদ্দিন। তার পেছনে দুজন ডিফেন্ডার থাকলেও সামনে ছিল কেবলই গোলরক্ষক। কিন্তু বল জালে জড়াতে পারেননি তিনি। উঁড়িয়ে মেরে পাঠান গ্যালারিতে।

স্পোর্টস ডেস্ক