ভারতের সঙ্গে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ
ভারতের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট– গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে শুরুটা ভালো হলো না টাইগ্রেসদের। ডিফেন্সের ভুলে গোল হজম করে প্রথমার্ধের বিরতিতে গেল পিটার বাটলারের দল।
আজ রোববার (৩১ মে) ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে রক্ষণে ব্যস্ত রাখছিল স্বাগতিকরা। এর বিপরীতে গিয়ে অবশ্য গোলের প্রথম সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি আগের ম্যাচে ১১ সেকেন্ডে গোল করা আনিকা রানিয়া সিদ্দিকী।
এরপর কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ভারত, কয়েকবার আদায় করে নেয় কর্নার। ম্যাচের ১২তম মিনিটে কর্নার পেয়েছিল ভারত। কিন্তু সেখান থেকে কোনো বিপদ ঘটতে দেননি ডিফেন্ডাররা।
২৬তম মিনিটে আবারও কর্নার থেকে সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু এবার তারা নিজেরাই সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ভারতের পিয়ারির হেড চলে যায় বাইরে দিয়ে।
ম্যাচের ৩৫তম মিনিটে আর ভারতকে আটকাতে পারেনি বাংলাদেশ। বক্সের মুখে বল পেয়ে নিজের শরীরটাকে চমৎকারভাবে ঘুরিয়ে পোস্টের কোনা দিয়ে বলটিকে নিখুঁতভাবে জালে জড়িয়েছেন তিনি। ভারতের হয়ে এটি তাঁর ২০তম গোল। এই ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক