Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৪:৩১, ২৩ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৪:৩১, ২৩ মে ২০২৬
আরও খবর
কেমন হলো বিশ্বকাপের পরে আর্জেন্টিনার প্রথম স্কোয়াড
চমক দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, নাম আছে মেসিরও
আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি ঘোষণা, মেসিকে কী শেষবার মাঠে দেখা যাবে?
আর্জেন্টিনা দলে আসছে বড় পরিবর্তন!
ভাঙন ধরছে স্কালোনির কোচিং প্যানেলে!

মার্টিনেজের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৪:৩১, ২৩ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৪:৩১, ২৩ মে ২০২৬
আর্জেন্টিনার গোলবারের ভরসার প্রতীক এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : এএফপি

আসন্ন ২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে হানা দিয়েছে চোটের দুশ্চিন্তা। দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চোট আলবিসেলেস্তে সমর্থকদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে।

সম্প্রতি ইউরোপা লিগের ফাইনাল ম্যাচের আগে ওয়ার্ম-আপ করার সময় ডান হাতের আঙুলে চোট পান অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক। অবশ্য চোটের তীব্রতা নিয়েই পুরো ম্যাচ খেলেছেন তিনি। দারুণ পারফরম্যান্সে তার ক্লাব অ্যাস্টন ভিলাকে ৩০ বছর পর জিতিয়েছেন।

তবে আর্জেন্টিনা ভক্তদের দুঃশ্চিন্তা বেড়েছে দেশটির সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর একটি প্রতিবেদন। তাদের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচ শেষে এক্স-রে করার পর মার্টিনেজের চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই গোলরক্ষকের ডান হাতের আঙুলে একটি ছোট ফ্র্যাকচার ধরা পড়েছে।

আশার কথা হলো, আপাতত তার কোনো অস্ত্রোপচার করার প্রয়োজন হচ্ছে না। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হচ্ছে তাকে।

ফ্র্যাকচারের কারণে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে মার্টিনেজের খেলা এক প্রকার অসম্ভব। আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই দুটি ম্যাচেই ডাগআউটে বসে কাটাতে হবে ‘থিবু’ মার্টিনেজকে। তবে আর্জেন্টিনা দলের মেডিকেল টিমের আশা, ২০ দিনের পুনর্বাসন শেষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।

ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ শেষে ইএসপিএন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের চোট নিয়ে কথা বলেছেন মার্টিনেজ। তিনি বলেন, ‘ম্যাচের আগে ওয়ার্ম-আপ করার সময়ই আমার আঙুলটি ভেঙে যায়। তবে আমি ইতিবাচকভাবেই দেখছি। পুরো ক্যারিয়ার জুড়েই আমি এমন অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে খেলে এসেছি, এবারও তার ব্যতিক্রম হয়নি।’

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। এই গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাকি তিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা ফুটবল দল ফুটবল বিশ্বকাপ ২০২৬
০৬ জুলাই ২০২৪
বাজপাখি মার্টিনেজই মেসির চোখে বিশ্বসেরা
৩১ মে ২০২৪
‘এমি মার্টিনেজ একটা পাগল ও অসহ্য প্রতিপক্ষ’
১৫ মে ২০২৪
লজ্জার রেকর্ড গড়লেন বিশ্বকাপজয়ী মার্টিনেজ
২০ এপ্রিল ২০২৪
নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী মার্টিনেজ
১৯ এপ্রিল ২০২৪
গোলবারে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন এমি
১৮ সেপ্টেম্বর ২০২৩
মার্টিনেজের চোখে যার হাতে উঠছে ব্যালন ডি’অর
০৬ আগস্ট ২০২৩
পেনাল্টির নিয়মে পরিবর্তন আনায় ফিফাকে খোঁচা মার্টিনেজের
০৯ জুলাই ২০২৩
বিমানবন্দরের ঘটনায় জামালকে যা বললেন শতদ্রু
০৪ জুলাই ২০২৩
কলকাতায় মার্টিনেজের কর্মসূচি
০৪ জুলাই ২০২৩
জামাল-মার্টিনেজ ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ফুটবলারদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার কাউন্টিতে আলো ছড়াচ্ছেন খালেদ
  2. চমক দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, নাম আছে মেসিরও
  3. সাফে বাংলাদেশের খেলা কবে, কখন?
  4. দেশব্যাপী শুরু হচ্ছে নতুন প্রতিভা খোঁজার কাজ
  5. বিশ্বকাপে খেলতে না যাওয়া : তদন্ত কমিটির কাছে যা বলেছেন তামিম
  6. টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x