সিলেট টেস্ট
বিপদ সামলে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
সকালের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে হারাতে হয় দ্বিতীয় উইকেট। পাঁচ ইনিংস পর ফিফটির আগে আউট হয়ে বিপদ খানিক বাড়িয়ে দেন অভিজ্ঞ মুমিনুল হক। খুররাম শাহজাদের বলে বোল্ড হওয়ার আগে ২২ রান করেন মুমিনুল।
সেখান থেকে মধ্যাহ্ন বিরতির আগে আর বিপদ আসতে দেননি অধিনায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান। শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ যেন ব্যাটিংয়ে নামেই এই ভেবে—ব্যর্থ হবেন ওপেনাররা। ব্যতিক্রম ঘটেনি সিলেট টেস্টেও। দিনের শুরুতে উইকেট বিলিয়ে দেন দুই ওপেনার। প্রথম ইনিংসের দ্বিতীয় বলে মোহাম্মদ আব্বাসের ডেলিভারিতে স্লিপে সালমান আগার হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান জয়। রানের খাতা খোলার আগেই নেই উইকেট।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও ফিরিয়েছেন আব্বাস। ১০ম ওভারে শেষ বলে আব্বাসকে ফিরতি ক্যাচ দেন তামিম। ৪৪ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। ফেরার আগে ২৬ রান আসে অভিষিক্ত তামিমের ব্যাট থেকে।
দলের হাল ধরতে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
দিনের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে দ্বিতীয় ও শেষ টেস্ট। আজ শনিবার (১৬ মে) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সফরকারীদের সামনে ম্যাচটি মান রক্ষার।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে পড়া সাদমান ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। পেসার ইবাদত হোসেনকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে।

স্পোর্টস ডেস্ক