প্রথম পাওয়ার প্লে বাংলাদেশের অনুকূলে
উইকেটের পর শরিফুল। ছবি : বিসিবি
সকালের উইকেট কিছুটা ধীরগতির হতে পারে, সেই আভাস পাওয়া গিয়েছিল আগেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হলোও তাই। অন্তত, প্রথম পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। শরিফুল ইসলাম বাংলাদেশকে উইকেট এনে দেন। পাওয়ার প্লের প্রথম ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৮ রান জমা করে নিউজিল্যান্ড।
সপ্তম ওভারে বাংলাদেশকে উইকেটের মুখ দেখান পেসার শরিফুল। ২৩ বলে ৭ রান করে শরিফুলের ডেলিভারিতে বোল্ড হন কিউই ওপেনার নিক কেলি। কেলির অফস্ট্যাম্প উড়িয়ে দেন বাংলাদেশি এই পেসার।
বাংলাদেশের জন্য সামনের প্রতিটি সিরিজ খুব গুরুত্বপূর্ণ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে মেলে ধরতে হবে নিজেদের। সেই লক্ষ্যে ঘরের মাঠ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক