ভক্তদের ঈদশুভেচ্ছা বিসিবির
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এলো ঈদুল ফিতর। শান্তির বার্তা নিয়ে আজ শনিবার (২১ মার্চ) পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এমন উপলক্ষে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফেসবুকে দেওয়া পোস্টে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঈদ মোবারক। এই পবিত্র উপলক্ষ যেন আপনার ও আপনার পরিবারে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও অফুরন্ত শান্তি। সবার সুস্থতা, সুখ ও সাফল্য কামনা করছি।’
বাংলাদেশের মানুষের আবেগের অনেকটা জায়গাজুড়ে ক্রিকেট। ক্রিকেট আর বাংলাদেশ, যেন একই বৃন্তে দুটি অভিভাবক হিসেবে থাকে বিসিবি।

স্পোর্টস ডেস্ক