চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
চলতি মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য চমক রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অনুমিতভাবেই এই দলের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ছয়জন ক্রিকেটার। জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ আর শামীম হোসেন পাটোয়ারী। চোটের কারণে দলে নেই দুই পেসার হাসান মাহমুদ আর তানজিম হাসান সাকিব।
এদিকে অনেক দিন পড়ে দলে ফিরেছেন আফিফ হোসেন, চোট কাটিয়ে ফিরেছেন লিটন দাস। এছাড়াও স্কোয়াডে ফিরেছেন দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক