Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:৫০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৯, ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৯, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
শেষ ম্যাচে বিতর্ক, অভিযোগ দায়ের পাকিস্তানের
সিরিজ জয়ের পর আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত?
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেরা খেলোয়াড় যারা
বিশ্বকাপ জিতে ভারতের যত রেকর্ড

পাকিস্তানের বয়কট নিয়ে অবশেষে মুখ খুলল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
১৩:৫০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৯, ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৯, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচের ‍উত্তেজনা সবসময় তুঙ্গে থাকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও সূচি অনুযায়ী, গ্রুপ পর্বেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে দল দুটির। সেই ম্যাচ এখন শঙ্কার মুখে। কারণ, ক্রিকেটারদের বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের পর আজ সোমবার (২ ফেব্রুয়ারি) নিজেদের প্রতিক্রিয়া দিয়েছে ভারতীয় ক্রিকেটবোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা অবশ্য আইসিসির বিবৃতির পক্ষে সায় দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানান, আইসিসির সঙ্গে বসার আগে বিসিসিআই কোনো মন্তব্য করবে না।

রাজীব শুক্লা বলেন, ‘এই ব্যাপারে (পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট) আইসিসি বড় একটি বিবৃতি দিয়েছে। তারা খেলাধুলার নীতি-নৈতিকতা নিয়ে কথা বলেছে। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। তবে, আইসিসির সঙ্গে বসার আগ পর্যন্ত কোনো মন্তব্য করবে না বিসিসিআই।’

শর্তসাপেক্ষে বিশ্বকাপে খেলবে পাকিস্তান। তা নিয়ে আইসিসি কী প্রতিক্রিয়া দেয়, সেটি দেখার অপেক্ষায় ছিল সবাই। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রাতেই নিজেদের ভাবনা জানিয়েছে। ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে আইসিসির বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সরকারকে বিষয়গুলো পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে।

আইসিসি বিবৃতিতে বলেছে, ‘বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান সরকারের বিবৃতি আইসিসির নজরে এসেছে। আইসিসির আশা, তারা তাদের নিজ দেশে ক্রিকেটের ওপর এর সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করবে। কারণ এটি সম্ভবত বিশ্ব ক্রিকেট ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে, যেখানে পিসিবি নিজেই একজন সদস্য ও অংশীদার।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আইসিসির অগ্রাধিকার হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা, যা পিসিবি-সহ সকল সদস্যের দায়িত্ব হওয়া উচিত। আইসিসি আশা করে যে পিসিবি একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে, যা সকল অংশীদারের স্বার্থ রক্ষা করবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিসিসিআই পিসিবি আইসিসি

সংশ্লিষ্ট সংবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

০৯ মার্চ ২০২৬
বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত?
০৯ মার্চ ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেরা খেলোয়াড় যারা
০৯ মার্চ ২০২৬
বিশ্বকাপ জিতে ভারতের যত রেকর্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ
  2. হামজাকে নিয়ে সতর্ক ভিয়েতনাম
  3. লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো সবাই বাংলাদেশি : আমিনুল
  4. শঙ্কা কাটিয়ে হামজা এখন ভিয়েতনামে
  5. রোনান সুলিভানের ঝলকে সাফে দুরন্ত শুরু বাংলাদেশের
  6. ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে হঠাৎ দুঃসংবাদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x