Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:৫০, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৫০, ০২ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৫০, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৫০, ০২ নভেম্বর ২০২৬
আরও খবর
অপরাজিত থেকে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান
ত্রিদেশীয় সিরিজ: অবশেষে বাংলাদেশকে উইকেট এনে দিলেন মুস্তাফিজ
ত্রিদেশীয় সিরিজ: আবারও আফগান শিবিরে তাসকিনের আঘাত
ত্রিদেশীয় সিরিজ: তাসকিনের হাত ধরে প্রথম উইকেট বাংলাদেশের
ফাইনালে যেতে হলে কত রানে আটকাতে হবে আফগানিস্তানকে?

বাংলদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২১:৫০, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৫০, ০২ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৫০, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৫০, ০২ নভেম্বর ২০২৬
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি : এসিসি

একসময় আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখাটাই ছিল বিরাট এক চ্যালেঞ্জ। সব বাধা উপেক্ষা করে ২০০৯ সালে প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডে খেলে আফগানিস্তান। এরপর থেকে একের পর এক বিশ্ব ক্রিকেটে রূপকথার জন্ম দিচ্ছে। সময়ের পরিক্রমায় এবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একের পর এক প্রতিষ্ঠিত ও বড় দলকে পেছনে ফেলে নতুন উচ্চতায় পৌঁছে গেল আফগানিস্তান ক্রিকেট দল।

আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে বড় লাফ দিয়ে ছয় নম্বর অবস্থানে উঠে এসেছে আফগানরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই তাদের এ যাবতকালের সর্বোচ্চ অবস্থান।

২০০৯ সালে ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল আফগানিস্তানের। এরপর থেকেই ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিতে শুরু করে তারা। বিশেষ করে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বে চমক সৃষ্টি করেছিল আফগানরা। সেই সাফল্যের ধারাবাহিকতায় পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও নাম লেখায় তারা।

মাঠের লড়াইয়ে ওয়ানডে ফরম্যাটে নিজেদের এই ধারাবাহিকতা বেশ দারুণভাবেই ধরে রেখেছে দলটি। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলে ৯৬টিতেই জয় তুলে নিয়েছে আফগানিস্তান। যেখানে তাদের জয়-পরাজয়ের অনুপাত দাঁড়িয়েছে ১.০৯। সেটার সাফল্য আইসিসির র‌্যাঙ্কিং।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে শ্রীলঙ্কাকে টপকে ছয়ে জায়গা করে নেয় তারা। শুধু শ্রীলঙ্কাই নয়, এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো আগেই আফগানিস্তানের পেছনে অবস্থান করছিল।

সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে রয়েছে রশিদ খানের দল। আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত চার ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকে আফগানরা।

শুধু ওয়ানডে ক্রিকেটেই নয়, টি-টোয়েন্টি ফরম্যাটেও নিজেদের সামর্থ্যের কথা বারবার প্রমাণ করে চলেছে দলটি। কিছুদিন আগেই জিম্বাবুয়েকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে তারা। আর এখন দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে আফগান শিবির।

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার মাত্র ১৭ বছরের মাথায় ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে জায়গা করে নেওয়া আফগানিস্তানের জন্য এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক অর্জন। একের পর এক অভাবনীয় সাফল্যে ভর করে তারা এখন আর কেবল ‘বড় দলের জন্য বিপদের কারণ’ বা চমক জাগানিয়া কোনো দল নয়, বরং বিশ্ব ক্রিকেটের যেকোনো প্রতিষ্ঠিত শক্তির জন্যই এক কঠিন ও সমীহজাগানিয়া প্রতিপক্ষ।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ (৯ নম্বর), শ্রীলঙ্কা (৭ নম্বর) ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের (৮ নম্বর) মতো দলগুলো। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে তালিকার চার নম্বরে অবস্থান করছে পাকিস্তান। যথারীতি তালিকার শীর্ষে রয়েছে ভারত, দুইয়ে নিউজিল্যান্ড এবং তিন নম্বর অবস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তান ক্রিকেট দল আইসিসি আইসিসি র‍্যাঙ্কিং

সংশ্লিষ্ট সংবাদ: আফগানিস্তান ক্রিকেট দল

১৯ অক্টোবর ২০২৬
অটলের সেঞ্চুরির পরও তিনশ রানের আগেই থামল আফগানিস্তান
১৯ অক্টোবর ২০২৫
এবার লাহোরের নাম সরালেন রশিদ খান
১৯ অক্টোবর ২০২৫
আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত ও আইসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্জেন্টিনা ফুটবলে বিতর্কিত ‘লাল কার্ড’ নিয়ে অডিও প্রকাশ
  2. চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
  3. সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ
  4. ঘরোয়া ক্রিকেটে না, বাবরকে অভিনব পরামর্শ ইউসুফের
  5. নিরাপত্তা নিয়ে উদ্বেগ, চ্যাম্পিয়নস লিগের দলে নেই রোনালদো
  6. আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x