Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৭:৪০, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৬ জানুয়ারি ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৭:৪০, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৬ জানুয়ারি ২০২৬
আরও খবর
বিপিএলে দুর্বার বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন
সম্মান না পেলে ক্রিকেটে ফিরবেন না বিজয়
ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয়যাত্রা
বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএল : সেরার পুরস্কার গেল যাদের হাতে

জয় দিয়ে ঢাকা পর্ব শুরু চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক
১৭:৪০, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৬ জানুয়ারি ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৭:৪০, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-নোয়াখালীর ম্যাচে সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছেন পেসার শরিফুল ইসলাম। ছবি : চট্টগ্রাম রয়্যালস

বিপিএল মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। কালো মেঘ কেটে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) মাঠে গড়িয়েছে ঢাকা পর্ব। গতকালের না হওয়া ম্যাচে আজ মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী। জবাবে ১৭ ওভারে ৫ উইকেটে ১২৮ রান করে চট্টগ্রাম।

সীমিত সংগ্রহেও শুরুটা জমিয়ে তোলে নোয়াখালী। প্রথম ওভারেই সাফল্য এনে দেন হাসান মাহমুদ। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারে বিদায় নেন মোহাম্মদ হারিস। ৭ রানে শিকার হন ইহসানউল্লাহর। ইহসানউল্লাহ ফেরান চট্টগ্রামের আরেক টপঅর্ডার মাহফিজুল ইসলামকে (০)। ৭ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলেন নাঈম শেখ। সাব্বির হোসেনের বলে তিনি ফিরলে ২৯ রানে ৪ উইকেটে পরিণত হয় চট্টগ্রাম।

সেখান থেকে ম্যাচ বের করে আনেন চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদি। ৩৬ বলে চারটি চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৪৯ রানে। মাঝে জহির খানকে উইকেট দিয়ে হাসান নাওয়াজ (১১) বিদায় নিলে ৬৯ রানে ঘটে পঞ্চম উইকেটের পতন। এরপর আর অঘটন ঘটতে দেননি আসিফ আলী। ৩০ বলে সমান দুটি করে চার ও ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন আসিফ।

মেহেদি-আসিফ জুটিতে আসে অবিচ্ছিন ৫৯ রান। যাতে জয়ের পাশাপাশি টেবিলের শীর্ষে ওঠে চট্টগ্রাম। 

নোয়াখালীর পক্ষে ইহসানউল্লাহ দুটি এবং হাসান, সাব্বির ও জহির নেন একটি করে উইকেট।

আগে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি নোয়াখালীর। দুই ওপেনার হাসান ইসাখিল আর সৌম্য সরকার গড়েন ৩৬ রানের জুটি। ৮ বলে ১৪ রান করে সৌম্য ফিরলে ভাঙে সেই জুটি।

হাসান ইসাখিলও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ২৫ রান করেই ফিরে গেছেন শরিফুল ইসলামের বলে। এরপর দ্রুতই ফিরেছেন অধিনায়ক হায়দার আলী (১১ বলে ১২)।

জাকের আলী ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিন নম্বরে ভালো শুরু পেয়েছিল। তবে দায়িত্ব নিয়ে ইনিংস বড় করতে পারেননি তিনিও। ২২ বলে ২৩ রান করে আমের জামালের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরেছেন জাকের।

এরপর বাকিরা যোগ দিয়েছেন যাওয়া-আসার মিছিলে। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়েছেন সাত নম্বরে নামা সাব্বির হোসেন। ১৯তম ওভারে তাকে ফিরিয়ে নোয়াখালীর শেষ প্রতিরোধ ভাঙেন শরিফুল। সাব্বির ফেরেন ১৯ বলে ২২ রান করে। 

এক বল পরেই ইহসানুল্লাহকে ফিরিয়ে নোয়াখালীর শেষ উইকেটের সঙ্গে সঙ্গে ফাইফার তুলে নেন শরিফুল। ৩.৫ ওভারে মাত্র ৯ রানে ৫ উইকেট নিয়ে নোয়াখালীকে গুড়িয়ে দেওয়ার নায়ক তিনি।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট তুলে নেন শরিফুল। তিনটি উইকেট নেন শেখ মেহেদী। একটি উইকেট যায় আমের জামালের ঝুলিতে।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে চট্টগ্রাম। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে নোয়াখালী।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস : ১৮.৫ ওভারে ১২৬/১০ (ইসাখিল ২৫, সৌম্য ১৪, জাকের ২৩, হায়দার ১২, সোহান ১১, মুনিম ১, হাসান মাহমুদ ৪, রানা ০, সাব্বির ২২, ইহসানুল্লাহ ০, জাহির ৬*; শরিফুল ৩.৫-১-৯-৫, মুকিদুল ৪-০-৩৮-০, তানভীর ৪-০-২৯-০, মেহেদী ৩-০-১২-৩, জামাল ৪-০-৩৬-১)

চট্টগ্রাম র‌য়্যালস : ১৭ ওভারে ১২৮/৫ (জয় ০, নাঈম ১৮, হারিস ৭, মাহফিজুল ০, নাওয়াজ ১১, মেহেদি ৪৯*, আফি ৩৬*; হাসান ৩-০-১৭-১, ইহসান ৪-০-২৩-২, সাব্বির ৩-০-৩২-১, রানা ৩-০-২৩-০, জহির ৪-০-২৯-১)

ফলাফল : চট্টগ্রাম ৫ উইকেটে জয়ী।

বিপিএল চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস

সংশ্লিষ্ট সংবাদ: বিপিএল

২৬ জানুয়ারি ২০২৬
ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয়যাত্রা
২৪ জানুয়ারি ২০২৬
বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা
২৩ জানুয়ারি ২০২৬
বিপিএল : সেরার পুরস্কার গেল যাদের হাতে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক
  2. নারী ফুটবলে নতুন সিদ্ধান্ত ফিফার
  3. ফুটবলে এমন ব্যস্ততা আগে দেখেনি বাংলাদেশ
  4. নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপির সাফল্য, প্রতিমন্ত্রীর অভিনন্দন
  5. ঈদের শুভেচ্ছা জানালেন জামাল-মোরসালিনরা
  6. ঈদ মোবারক বাংলাদেশ : হামজা চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x