টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা, যেমন হলো একাদশ
বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক সিলেট টাইটান্স আর ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
ঢাকার মিঠুন বলেন, ‘আবহাওয়া অনেক কুয়াশাচ্ছন্ন। যে কারণে উইকেট কিছুটা নরম। দেখে মনে হচ্ছে, প্রথম ৫-৬ ওভার বোলরারা ভালো সহায়তা পাবে।’
সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। বর্তমানে আমাদের ভালো ব্যাটিং লাইন আছে, ব্যাটাররাও ভালো করছে। আশা করি ভালো একটা স্কোর করতে পারব।’
দুই দলই সবশেষ ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এনেছে। এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে সিলেট। পাকিস্তানের পেসার সালমান ইরশাদের জায়গায় খেলবেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
অন্যদিকে, দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। চলতি আসরে প্রথমবার মাঠে নামছেন তাসকিন আহমেদ। আর জিয়াউর রহমান শরিফির পরিবতে একাদশে সুযোগ পেয়েছেন জুবাইর আকবরী।
ঢাকা ক্যাপিটালসের একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, উসমান খান, জুবাইর আকবরী, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, সালমান মির্জা।
সিলেট টাইটান্সের একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইম আইয়ুব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, জাকির হাসান, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই।

স্পোর্টস ডেস্ক