বিপিএল
উদ্বোধনী ম্যাচে যেমন হলো দুই দলের একাদশ
শঙ্কা, উৎকণ্ঠা আর বিতর্ক মাড়িয়ে মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্স। আসরের প্রথম হাইভোল্টেজ ম্যাচে দুই দলই মাঠে নামছে চার বিদেশি ক্রিকেটার নিয়ে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটান্সের অধিনায়ক মিরাজকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক শান্ত।
আসরের প্রথম ম্যাচে তিনজন স্পেশালিষ্ট বোলার, তিনজন স্পিনার আর পাঁচজন স্পেশালিষ্ট ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে রাজশাহী। চার বিদেশি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে আর বিনুরা ফার্নান্দো।
অন্যদিকে, স্পোশালিষ্ট চার বোলার, তিন অলরাউন্ডার আর চারজন স্পেশালিষ্ট ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে সিলেট টাইটান্স। চার বিদেশি হিসেবে তাদের একাদশে আছেন মোহাম্মদ আমির, ইথান ব্রুকস, হযরতুল্লাহ জাজাই আর সাইম আইয়ুব।
রাজশাহীর অধিনায়ক শান্ত বলেন, ‘নতুন উইকেট, দেখে মনে হচ্ছে উইকেটে কিছুটা ময়েশ্চার আছে, যে কারণে বোলাররা ভালো সুবিধা পাবে।’
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, মেহরাব হোসেন, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, বিনুরা ফার্নান্দো, সন্দীপ লামিচানে।
সিলেট টাইটান্স একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, রুয়েল মিয়া, রনি তালুকদার, মোহাম্মদ আমির, ইথান ব্রুকস, হজরতুল্লাহ জাজাই, সাইম আইয়ুব।

স্পোর্টস ডেস্ক