Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ১৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:১২, ১৩ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ১৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:১২, ১৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের অভিযোগে গ্রেপ্তার ৩
পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত : হাইকমিশনার
সনদের কাছে হেরে মৌসুম শুরু হলো মেসিদের
ময়মনসিংহে কলেজছাত্র শাওন হত্যায় গ্রেপ্তার ৬

মেসিকে ঘিরে কলকাতায় বিশৃঙ্খলা, আয়োজক গ্রেপ্তার

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ১৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:১২, ১৩ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ১৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:১২, ১৩ ডিসেম্বর ২০২৫
লিওনেল মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু দত্ত ১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বক্তব্য রাখছেন। ছবি: এএফপি

কলকাতায় লিওনেল মেসির বহুল আলোচিত অনুষ্ঠান আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেয়। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টিকিট কেটে হাজির হওয়া হাজারো দর্শক মেসিকে ঠিকমতো দেখতেই পারেননি। ৫ হাজার থেকে ২৫ হাজার রুপি দামের টিকিট কিনেও হতাশ হয়ে ফিরে যেতে হয় অনেককে।

অনুষ্ঠানে নিরাপত্তা কর্মী ও বিশেষ অতিথিদের ঘিরে রাখার কারণে দর্শক আসন থেকে মেসিকে স্পষ্ট দেখা যায়নি—এ অভিযোগে ক্ষুব্ধ দর্শকরা চেয়ার ও বোতল ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর পরপরই মেসিকে দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়। খবর এনডিটিভির।

ঘটনার পর প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) জাওয়েদ শামীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সংক্ষিপ্ত উপস্থিতি, অনুষ্ঠান বাতিল

মেসি বেলা সোয়া ১১টার দিকে স্টেডিয়ামে পৌঁছে প্রায় ২০ মিনিট অবস্থান করেন। পরিকল্পনা অনুযায়ী পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা থাকলেও বিশৃঙ্খলার কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতির জেরে অনুষ্ঠানের বাকি অংশ বাতিল করা হয়।

এই বিশৃঙ্খলার কারণে বলিউড অভিনেতা শাহরুখ খান, সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ ও তদন্তের নির্দেশ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, অনুষ্ঠানের অব্যবস্থাপনায় তিনি গভীরভাবে মর্মাহত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিস কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশের হস্তক্ষেপ

ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) হালকা বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেক দর্শক অভিযোগ করেন, রাজনৈতিক নেতা ও অতিথিরা মেসির সময় দখল করে রাখায় সাধারণ দর্শকরা তাকে দেখার সুযোগ পাননি।

টিকিট ফেরতের আশ্বাস

পুলিশ জানিয়েছে, আয়োজকরা টিকিটের অর্থ ফেরতের আশ্বাস দিয়েছে। কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে।

এই ঘটনার মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

লিওনেল মেসি ভারত কলকাতা গ্রেপ্তার
১৭ ডিসেম্বর ২০২৫
ভারত এসে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার পেলেন মেসি
১৪ ডিসেম্বর ২০২৫
কড়া নিরাপত্তায় এবার মুম্বাই গেলেন মেসি
১৪ ডিসেম্বর ২০২৫
কলকাতায় তিক্ত অভিজ্ঞতা, হায়দরাবাদে ভালোবাসায় সিক্ত মেসি
১৩ ডিসেম্বর ২০২৫
মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, দুঃখপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
১৩ ডিসেম্বর ২০২৫
মেসির সঙ্গে হাত মেলাতে কত টাকা লাগবে?
১৩ ডিসেম্বর ২০২৫
এক মঞ্চে শাহরুখ-মেসি
১৩ ডিসেম্বর ২০২৫
কলকাতায় মেসি
০৭ ডিসেম্বর ২০২৫
মেসির ছোঁয়ায় মায়ামির আরেক ইতিহাস
০৪ ডিসেম্বর ২০২৫
বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি
২৪ নভেম্বর ২০২৫
মেসির জাদুতে কনফারেন্স ফাইনালে ইন্টার মায়ামি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চূড়ান্ত হয়েছে নারী বিপিএল শুরুর সময়
  2. লিপুকে আরও কিছুদিন প্রধান নির্বাচক থাকার প্রস্তাব বিসিবির
  3. জাহানারা ইস্যুতে অভিযুক্ত মঞ্জুরুলকে যে শাস্তি দিল বিসিবি
  4. শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের
  5. সোমবার থেকে মাঠে গড়াচ্ছে বিসিএল
  6. ব্যাটারদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x