Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:৪২, ১১ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:৪২, ১১ অক্টোবর ২০২৩
আরও খবর
২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ

আফগানদের উড়িয়ে ভারতের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
২১:৪০, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:৪২, ১১ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:৪২, ১১ অক্টোবর ২০২৩
রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ছবি : এএফপি।

আফগানিস্তান নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালোই লড়েছে ব্যাট হাতে। ভারতের দুর্দান্ত বোলিং লাইন আপের বিরুদ্ধে প্রায় পৌনে তিনশ রান তুলেছে তারা। কিন্তু, ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান মিলে লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ফেলেছেন। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (১১ অক্টোবর) আফগানদের আট উইকেটে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। অন্যদিকে, আফগানরা পেয়েছে টানা দ্বিতীয় হারের তিক্ততা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে আট উইকেটে ২৭২ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৫ ওভার হাতে রেখেই দুই উইকেট হারিয়ে ২৭৩ রান করে ভারত।

ওপেনিং জুটিতে রোহিত ও কিশান মিলে মাত্র ১৮.৪ ওভারে গড়েন ১৫৬ রানের জুটি। ৪৭ বলে ৪৭ রান করে রশিদ খানের বলে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়ে কিশান ফিরলে ভাঙে ওপেনিং জুটি। কিশান আউট হলেও ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় অধিনায়ক রোহিত। বিশ্বকাপে যা ভারতের পক্ষে দ্রুততম। সার্বিকভাবেও এটি ভারতের পক্ষে ওয়ানডেতে দ্রততম সেঞ্চুরির রেকর্ড। ৮৪ বলে ১৬ চার ও পাঁচ ছক্কায় সাজানো রোহিতের ১৩১ রানের ইনিংসটি থামে রশিদের বলে বোল্ড হয়ে।

দলীয় ২০৫ রানে রোহিত আউট হলেও ততক্ষণে ভারতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ভারতীয় ব্যাটারদের সামনে আফগান বোলারদের অসহায়ত্ব ফুটে উঠেছে পুরো ইনিংসজুড়ে। দ্বিতীয় উইকেট পতনের পরের সময়টুকু শ্রেয়াস আইয়ারকে নিয়ে অনায়াসে পাড়ি দেন বিরাট কোহলি। হাফ সেঞ্চুরি তুলে কোহলি অপরাজিত থাকেন ৫৬ বলে ৫৫ রানে। শ্রেয়াস করেন ২৩ বলে অপরাজিত ২৫ রান।

আফগানদের পক্ষে দুটি উইকেটই নেন রশিদ খান। 

এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। শুরুটা বেশ দেখেশুনেই করে আফগানরা। রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৩২ রান। জাদরানকে (২২) আউট করে জুটি ভাঙেন জসপ্রীত বুমরাহ। আরেক ওপেনার গুরবাজ (২১) আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। রহমত শাহকে (১৬) লেগ বিফোরের ফাঁদে ফেলেন শার্দুল ঠাকুর। ৬৩ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান।

সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক শহীদি ও আজমতউল্লাহ ওমরজাই। চতুর্থ উইকেটে দুজনের ১২১ রানের জুটিতে কক্ষপথে ফেরে আফগানরা। ওমরজাইকে ফিরিয়ে জুটি ভাঙেন পান্ডিয়া। পান্ডিয়ার বলে বোল্ড হওয়ার আগে ৬৯ বলে ৬২ রানের ইনিংস খেলেন ওমর। আরেক প্রান্তে শহীদি এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকে। কিন্তু, ৮৮ বলে ৮০ রান করে কুলদীপ যাদবের বলে লেগ বিফোর হলে থামে তার ঝলমলে ইনিংসটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। রশিদ খান, মোহাম্মদ নবীদের ছোট ছোট ইনিংসে ভর দিয়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২৭২ রানের লড়াকু সংগ্রহ জমা করে আফগানিস্তান।

ভারতের পক্ষে ৩৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন বুমরাহ। ৪৩ রানে দুই উইকেট নেন পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ৫০ ওভারে ২৭২/৮। (গুরবাজ ২১, জাদরান ২২, রহমত ১৬, শহীদি ৮০, ওমর ৬২, নবী ১৯, নাজিব ২, রশিদ ১৬, মুজিব ১০*, নাভিন ৯*; বুমরাহ ১০-০৩৯-৪, সিরাজ ৯-০-৭৬-০, পান্ডিয়া ৭-০-৪৩-২, শার্দুল ৬-০-৩১-১, যাদব ১০-০-৪০-১, জাদেজা ৮-০-৩৮-০)।

ভারত : ৩৫ ওভারে ২৭৩/২। (রোহিত ১৩১, কিশান ৪৭, কোহলি ৫৫*, শ্রেয়াস ২৫* ; ফারুকি ৬-০-৫০-০, মুজিব ৮-০-৬৪-০, নাভিন ৫-০-৩১-০, ওমর ৪-০-৩৪-০, নবী ৪-০-৩২-০, রশিদ ৮-০-৫৭-২ )

ফল : ভারত আট উইকেটে জয়ী।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

২২ নভেম্বর ২০২৬
২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি
১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুশফিকুর রহিমকে জমকালো বিদায় সংবর্ধনার পরিকল্পনা বিসিবির
  2. জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
  3. সূর্যবংশীকে থামানোর কৌশল জানালেন ক্রিস হ্যারিস
  4. আর্সেনালেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখছেন ওডেগার্ড
  5. ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের
  6. স্বপ্নের বার্সেলোনায় অবহেলার শিকার, বিস্ফোরক অভিযোগ রকির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x