Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৩:৪০, ০৮ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:০৯, ০৮ আগস্ট ২০২৩
ক্রীড়া প্রতিবেদক
১৩:৪০, ০৮ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:০৯, ০৮ আগস্ট ২০২৩
আরও খবর
২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ

শেরেবাংলায় বিশ্বকাপ ট্রফিকে ঘিরে উন্মাদনা

ক্রীড়া প্রতিবেদক
১৩:৪০, ০৮ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:০৯, ০৮ আগস্ট ২০২৩
ক্রীড়া প্রতিবেদক
১৩:৪০, ০৮ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:০৯, ০৮ আগস্ট ২০২৩
নারী ক্রিকেটারদের সঙ্গে বিশ্বকাপ ট্রফি। ছবি : এনটিভি অনলাইন

ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ট্যুরের দ্বিতীয় দিনকে ঘিরে বেশ ব্যস্ত 'হোম অফ ক্রিকেট গ্রাউন্ড'। সকাল থেকেই শেরেবাংলায় গণমাধ্যমকর্মীদের ভিড়। জাতীয় দলের ক্রিকেটাররাও এলেন আগেভাগে। সূচি অনুসারে সকাল ৯টার দিকে ট্রফির সঙ্গে ফটোসেশন সারলেন মুশফিকরা। 

ট্রফি হাতে সবার আগে দেখা দেন হাস্যোজ্জ্বল মুশফিকুর রহিম। এরপর দলীয় ফটোসেশন। ছবি তোলা শেষে বেশ কয়েকজন ছুটলেন অনুশীলনে। কিছু আবার থেকে গেলেন ট্রফির কাছে। তাসকিন-শামীমরা ছবি তুললেন নিজের মতো করে। এরপর একে একে বাকিদের পালা। বেলা সাড়ে ১১টা নাগাদ শেরেবাংলায় পা রাখেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তারাও প্রথমে দলীয় ফটোসেশন সারেন, এরপর ব্যক্তিগত ফোনে ক্যামেরাবন্দি হন ট্রফির সঙ্গে। এর ফাঁকে ট্রফির সঙ্গে ফ্রেমেবন্দি হন গণমাধ্যমকর্মীরা। বাদ যাননি বিসিবির নিরাপত্তা কর্মী-স্টাফরাও। সবাই একে একে ছবি তোলেন সোনালী ট্রফির সঙ্গে। এক কথায় বিশ্বকাপ ট্রফিকে ঘিরে শেরেবাংলায় শুরু হয় দারুণ উন্মাদনা। সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের থেকে শুরু করে সবাই পান ট্রফির দেখা। 

এর আগে ট্রফি ট্যুরের প্রথম দিন গতকাল সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুতে নেওয়া হয়। খরস্রোতা পদ্মার বুকে গড়ে ওঠা বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর নিচে উন্মোচিত হয় বিশ্বকাপের ট্রফিটি। সেখানেই হয় ট্রফির ফটোসেশন। ট্রফি দেখার উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আগে কখনো সামনা-সামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’

বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে বিশ্বকাপ ট্রফি মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের এক নম্বর সার্ভিস এরিয়াতে নিয়ে আসার কথা ছিল। কিন্তু, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকেল ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর এক নম্বর পিলার সংলগ্ন এলাকায়। সেখানে পদ্মা সেতুকে ঘিরে চলে ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইসিসি ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আজ রাখা হলো হোম অফ ক্রিকেটে। আগামীকাল ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি দেখার সুযোগ পাবেন ভক্তরা। 

গত ২৭ জুন বিশ্বকাপের ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর সেই ট্রফিটি বিশ্ব ভ্রমণ শুরু করে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা।  

আইসিসি জানায়, এবার সবচেয়ে বেশি ১৮টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। শেষ হবে ১৯ নভেম্বর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

২২ নভেম্বর ২০২৬
২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি
১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুশফিকুর রহিমকে জমকালো বিদায় সংবর্ধনার পরিকল্পনা বিসিবির
  2. জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
  3. সূর্যবংশীকে থামানোর কৌশল জানালেন ক্রিস হ্যারিস
  4. আর্সেনালেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখছেন ওডেগার্ড
  5. ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের
  6. স্বপ্নের বার্সেলোনায় অবহেলার শিকার, বিস্ফোরক অভিযোগ রকির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x