Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
জহিরুল কাইউম ফিরোজ
১১:২০, ০৮ নভেম্বর ২০২২
আপডেট: ১৭:২১, ১৭ মার্চ ২০২৪
জহিরুল কাইউম ফিরোজ
১১:২০, ০৮ নভেম্বর ২০২২
আপডেট: ১৭:২১, ১৭ মার্চ ২০২৪
আরও খবর
বিশ্বকাপে খেলতে না যাওয়া : তদন্ত কমিটির কাছে যা বলেছেন তামিম
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে যেসব কারণ উঠে এলো তদন্তে
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

তাসকিন : মেঘের পরে রোদ!

জহিরুল কাইউম ফিরোজ
১১:২০, ০৮ নভেম্বর ২০২২
আপডেট: ১৭:২১, ১৭ মার্চ ২০২৪
জহিরুল কাইউম ফিরোজ
১১:২০, ০৮ নভেম্বর ২০২২
আপডেট: ১৭:২১, ১৭ মার্চ ২০২৪
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে বাংলাদেশের পেস আক্রমণ সামলাবেন কে? মুস্তাফিজুর রহমান বহুদিন ধরে ছন্দহীন। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেনরা এখনও কুঁড়ি থেকে ফুল হতে পারেনি। বাংলার পেস বাগানে তখন মুচকি হাসছেন আরেকজন। তাসকিন আহমেদ, যিনি ফিরে এসেছেন নবরূপে।

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ। পায় দেড় দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম জয়। জয়ের নায়ক তাসকিন আহমেদ, যাকে টাইগারদের পেস আক্রমণের ভবিষ্যৎ নেতা ভাবছেন মাশরাফী-সাকিবরা। অগ্রজদের সত্যি প্রমাণ করে ছুটে চলছেন তাসকিন।

যে তাসকিন দল থেকে বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে, সেই তিনিই অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশের দুই ম্যাচেই জয়ের নায়ক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ রানে ৪ উইকেট নেওয়া তাসকিন জিম্বাবুয়ের সঙ্গে আরও বিধ্বংসী। ৪ ওভারে ১৯ রান দিয়ে করেছিলেন ৩ শিকার। দুই ম্যাচেই সেরার পুরস্কার ওঠে তাঁর হাতে।

ভারত ম্যাচে টস জিতে বোলিং নেন সাকিব আল হাসান। তাসকিন আহমেদ এনে দেন দুরন্ত শুরু। সতীর্থদের পুরনো ক্যাচ মিসের মহড়ায় উইকেট পাননি, তবে ৪ ওভারে মাত্র ১৫ দিয়ে চেপে ধরেন ভারতীয় ব্যাটারদের টুঁটি। বিশেষত ওপেনিংয়ে লোকেশ রাহুল যেন চোখে সর্ষেফুলই দেখেছে।

৫ ম্যাচে ৭.২৮ ইকোনমি ও ১৬.৩৮ গড়ে তুলে নিয়েছেন ৮ উইকেট। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডটবল দেওয়ার তালিকায় উপরের সারিতে তাসকিনের নাম। প্রায় ৬০ শতাংশ ডট বল দিয়েছেন। পাওয়ার প্লেতে আরও বিধ্বংসী তাসকিনের ডট বল দেওয়ার হার ৭৫ শতাংশ! ভুবনেশ্বর কুমারের ৭৭ শতাংশের পর যা দ্বিতীয় সর্বোচ্চ।

মাশরাফীর বিদায়ের পর মুস্তাফিজুর রহমানকে ভাবা হচ্ছিল বাংলাদেশের পেস বিভাগের প্রাণ। মুস্তাফিজ ধীরে ধীরে বিবর্ণ হয়ে উঠছেন। হারিয়ে খুঁজছেন নিজেকে। চলতি আসরে কিছুটা ফিরে পেয়েছেন। শঙ্কার কালো মেঘ কাটছে তাসকিনের আগুনঝরা প্রত্যাবর্তনে। ফিরে আসার গল্পটা এমন শক্তিশালী হলে তবেই না মেঘের পরে রোদ হাসবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৫ সেপ্টেম্বর ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি
২৫ জুন ২০২৬
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
১৭ এপ্রিল ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ জয়ের পর চমক দিয়ে স্পেনের প্রথম স্কোয়াড ঘোষণা
  2. আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?
  3. মেসি নাকি রোনালদো, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?
  4. হাইকোর্ট থেকেও হতাশ হয়ে ফিরলেন রিজওয়ান
  5. আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল
  6. রবি বোলার হান্টে যেভাবে রেজিস্ট্রেশন করবেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x