Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২১:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মেসির শেষ ম্যাচের জার্সিতে আসছে বিশেষ চমক
মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
মেসিকে নিয়ে স্কালোনির আক্ষেপ
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের বিতর্কে মুখ খুললেন ইয়ামাল
মেসিকে ছাড়িয়ে শীর্ষে রাফিনিয়া

মেসি নাকি রোনালদো, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক
২১:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আধুনিক ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—যাদের দ্বৈরথ দুই দশকের বেশি সময় ধরে মাতিয়ে রেখেছে ফুটবল বিশ্বকে। কিন্তু ক্যারিয়ারের সায়াহ্নে এসে ট্রফি জয়ের এই লড়াইয়ে পর্তুগিজ তারকা রোনালদোকে বেশ ভালো ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

সম্প্রতি ইন্টার মায়ামির জার্সিতে ক্যাম্পেওনেস কাপ জয়ের সুবাদে নিজের ক্যারিয়ারের মোট শিরোপার সংখ্যা ৪৮টিতে উন্নীত করেছেন মেসি। পক্ষান্তরে, সৌদি ক্লাব আল নাসরের হয়ে ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগ জেতা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি সংখ্যা বর্তমানে ৩৮টি। এর ফলে দুই মহাতারকার এই শিরোপা লড়াইয়ের ব্যবধান দাঁড়াল ১০টিতে।

সাম্প্রতিক বছরগুলোতে মেসি ও রোনালদোর এই ট্রফির ব্যবধান বাড়ার পেছনে রয়েছে তাদের ভিন্ন ক্যারিয়ারের পথচলা। বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির একের পর এক ঐতিহাসিক সাফল্য তার ট্রফির ক্যাবিনেটকে সমৃদ্ধ করেছে সবচেয়ে বেশি।

২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে আরও একটি কোপা আমেরিকা জয়ের পর ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলারদের তালিকার একদম চূড়ায় নিজের অবস্থান শক্ত করেছেন মেসি।

ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমানোর পর দেশটির ফুটবলের পুরো চিত্রটাই পাল্টে দিয়েছেন মেসি। তুলনামূলকভাবে একদম নতুন এই ফ্র্যাঞ্চাইজি ক্লাবটিকে মুহূর্তের মধ্যে সাফল্যের আলোয় নিয়ে এসে দলটির হয়ে এখন পর্যন্ত চারটি শিরোপা নিজের নামের পাশে যোগ করেছেন তিনি।

অবশ্য পরিসংখ্যানের হিসাবে মেসির মোট ট্রফি নিয়ে সামান্য দ্বিমতও রয়েছে। কোথাও কোথাও মেসির ট্রফি সংখ্যা ৪৯টিও বলা হয়ে থাকে। এর মূল কারণ হলো—২০২৫ সালে ইন্টার মায়ামির ইস্টার্ন কনফারেন্স জয়কে কেউ কেউ দলীয় ট্রফির হিসাবে ধরেন, আবার কেউ ধরেন না। খোদ ইন্টার মায়ামি ক্লাব কর্তৃপক্ষও তাদের ট্রফি তালিকায় এটিকে গুরুত্ব দিয়েছে।

তবে এমএলএসের অফিশিয়াল হিসাব অনুযায়ী, ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জেতা মানেই চূড়ান্ত এমএলএস কাপ জয় নয়। এটি মূলত প্লে-অফের একটি আঞ্চলিক বা কনফারেন্স লড়াই মাত্র। ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ওয়েস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়নের সঙ্গে লড়ে এমএলএস কাপের মূল ট্রফি জেতে। সেই মৌসুমেই ইন্টার মায়ামি শেষ পর্যন্ত মূল এমএলএস কাপের শিরোপাও নিজেদের করে নিয়েছিল।

অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষভাগের পথচলাটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে তিনি সৌদি আরবের ফুটবলের বিকাশের অংশীদার হয়েছেন।

বয়সটা ৪০ পার হলেও আল নাসরের জার্সিতে নিজের গোল করার সেই ধারাবাহিকতা এখনো ধরে রেখেছেন পর্তুগিজ যুবরাজ। তবে ক্লাব ফুটবলের এই পরিবর্তিত অধ্যায়ে এসে তার ট্রফি বাক্সে নতুন করে যোগ হয়েছে কেবল দুটি শিরোপা।

সব মিলিয়ে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দুই তারকার এই দীর্ঘ লড়াইয়ের চিত্রটা বদলে না গেলেও ট্রফির ব্যবধান ঠিকই আকাশ-পাতাল তফাত গড়ে দিয়েছে। মেসি একের পর এক ট্রফি জিতে নিজের ব্যবধান কেবল বাড়িয়েই চলেছেন, আর রোনালদো তার আপন পথচলায় বিশ্ব ফুটবলের অমর এক কিংবদন্তি হয়ে টিকে আছেন।

এর আগে ব্রাজিলিয়ান তারকা দানি আলভেসকে টপকে বিশ্ব ফুটবলে সর্বাধিক শিরোপাজয়ী ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছিলেন মেসি। বর্তমানে নিজের গড়া সেই অনন্য রেকর্ডকেই আরও সমৃদ্ধ করে চলেছেন তিনি।

দানি আলভেসের ক্যারিয়ারে মোট ৪৩টি শিরোপা জিতেছেন। সেখানে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া মেসির আনুষ্ঠানিক শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে এখন ৪৮টিতে।

মেসির ৪৮ শিরোপা

মেসির ৪৮টি শিরোপার মধ্যে বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৫টি শিরোপা। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ আর ৩টি ক্লাব বিশ্বকাপ।

এরপর মেসি পাড়ি জমান ফরাসি ক্লাব পিএসজিতে। ফরাসি এই ক্লাবটির হয়ে জিতেছেন ৩টি শিরোপা। যার মধ্যে রয়েছে ২টি ফরাসি লিগ আর একটি ফরাসি সুপার কাপ। এরপর বর্তমান ঠিকানা ইন্টার মায়ামির হয়ে জিতেছেন আরও ৪টি শিরোপা। যার মধ্যে রয়েছে একটি করে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড, এমএলএস কাপ ও ক্যাম্পেওনেস কাপ।

এর বাইরে আর্জেন্টিনার জার্সিতে মেসির শিরোপা সংখ্যা ৬টি। যার মধ্যে দুইবার জিতেছেন কোপা আমেরিকা। আর একবার করে জিতেছেন বিশ্বকাপ, ফিনালিসিমা, অলিম্পিক গেমস আর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।

রোনালদোর ৩৮ শিরোপা

রোনালদো ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৬টি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি লা লিগা, ২টি স্প্যানিশ সুপার কাপ, ২টি কোপা দেল রে জিতেছেন।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১০টি শিরোপা জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ইংলিশ ক্লাবটির হয়ে ৩টি প্রিমিয়ার লিগ, ২টি করে লিগ কাপ ও কমিউনিটি শিল্ড এবং একটি করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও এফএ কাপ জিতেছেন রোনালদো।

ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের হয়ে জিতেছেন ৫টি শিরোপা। এর মধ্যে ২টি করে সিরি আ ও ইতালিয়ান সুপার কাপ এবং একটি কোপা ইতালিয়া। আর পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে জিতেছেন একটি শিরোপা (পর্তুগিজ সুপার কাপ)।

এর বাইরে রোনালদোর বর্তমান ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে জিতেছেন ২টি শিরোপা। একটি আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ আর একটি সৌদি প্রো লিগ। এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে জিতেছেন ৩টি শিরোপা–একটি ইউরো আর ২টি নেশন্স লিগ।

লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

২০ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
১৬ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন মেসি!
১৬ সেপ্টেম্বর ২০২৬
ব্যালন ডি’অর জয়ে কার সম্ভাবনা কত শতাংশ?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা
  2. এশিয়ান গেমস: শেষ ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ, ফিরছে খালি হাতেই
  3. ‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’
  4. প্রিমিয়ার লিগে গোলের অনন্য কীর্তি হালান্ডের
  5. এশিয়ান গেমসের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা
  6. কলকাতায় ভিনিসিয়াসদের জন্য বিশেষ আয়োজন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x