১৪ বছর পর পদক নিয়ে ফিরছে বাংলাদেশ

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারত বাধা টপকাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের কাছে হারলেও ১৪ বছর পর পদক নিয়ে দেশে ফিরছে অ্যাথলেটরা।আজ রোববার (২৬ এপ্রিল) সেমিফাইনালে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে ফাইনালে যেতে না পারলেও খালি হাতে ফিরতে হচ্ছে না...