Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অ্যাথলেটিকস
ক্রীড়া প্রতিবেদক
২০:৫৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২০:৫৭, ২৯ আগস্ট ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
২০:৫৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২০:৫৭, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
শেষ হলো পাঁচ দিনব্যাপী আর্চারির কোচিং প্রশিক্ষণ কার্যক্রম
এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা
আর্চারির উন্নয়নে সৌদি-বাংলাদেশের মতবিনিময়
আহমেদাবাদের পথে বাংলাদেশ প্যারা আর্চারি দল
কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ

ভুটানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এশিয়ান গেমসের প্রস্তুতি সারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
২০:৫৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২০:৫৭, ২৯ আগস্ট ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
২০:৫৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২০:৫৭, ২৯ আগস্ট ২০২৬
সমাপনী অনুষ্ঠান শেষে পদক হাতে আর্চাররা। ছবি : আর্চারী ফেডারেশন

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে নিজেদের দারুণভাবে ঝালিয়ে নিয়েছে লাল-সবুজের আর্চাররা। ‘ভুটান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট’-এ দাপুটে পারফরম্যান্স করে প্রস্তুতি সেরেছেন বাংলাদেশের আর্চাররা।

আজ শনিবার (২৯ আগস্ট) টঙ্গীর আর্চারী ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ও ভুটানের আর্চারদের অংশগ্রহণে আয়োজিত ‘ভুটান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট’ শেষ হয়েছে। দুদিনের এই প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেছেন দুই দেশের খেলোয়াড়রা।

টুর্নামেন্টের বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন রাম কৃষ্ণ সাহা, রৌপ্য পদক অর্জন করেছেন আব্দুর রহমান আলিফ এবং ব্রোঞ্জ পেয়েছেন মিশাদ প্রধান। রিকার্ভ নারী এককে স্বর্ণপদক নিজেদের করে নিয়েছেন সাইমা সালাহ উদ্দিন, রৌপ্য পদক জেতেন মোসা. মনিরা আক্তার এবং ব্রোঞ্জ পান শিমা আক্তার শিমু।

অন্যদিকে, কম্পাউন্ড পুরুষ এককে হিমু বাছাড় স্বর্ণপদক অর্জনের পাশাপাশি মো. তরিকুল ইসলাম তাওহীদ রৌপ্য এবং ভুটানের সেতুম গেইটশেদ ব্রোঞ্জ পদক জেতেন। কম্পাউন্ড নারী এককে পুষ্পিতা জামান স্বর্ণ, মোসা. কুলসুম আক্তার মনি রৌপ্য এবং বন্যা আক্তার ব্রোঞ্জ পদক জয় করেন।

দলীয় ও মিশ্র দ্বৈত ইভেন্টেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। রিকার্ভ মিশ্র দলের লড়াইয়ে স্বর্ণপদক জিতেছে আব্দুর রহমান আলিফ ও শিমা আক্তার শিমু জুটি। রৌপ্যপদক গেছে রাম কৃষ্ণ সাহা ও সাইমা সালাহ উদ্দিন জুটির দখলে এবং ভুটানের কিনলে তাহেরিং ও বাংলাদেশের সোনালী রায় জুটি জিতেছে ব্রোঞ্জ।

এছাড়া কম্পাউন্ড মিশ্র দলে নেওয়াজ আহমেদ রাকিব ও পুষ্পিতা জামান জুটি স্বর্ণ এবং ভুটানের টান্ডিন দর্জি ও সোনাম দেমা জুটি রৌপ্যপদক জয় করেন।

দলগত ইভেন্টেও আধিপত্য বজায় রেখেছে স্বাগতিকরা। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রাম কৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফের দল স্বর্ণপদক জিতে নিয়েছে। রিকার্ভ নারী দলগত ইভেন্টেও সাইমা সালাহ উদ্দিন, মোসা. মনিরা আক্তার ও শিমা আক্তার শিমুর দল প্রথম স্থান অর্জন করে। কম্পাউন্ড পুরুষ ও নারী—উভয় দলগত ইভেন্টেই সোনা জিতেছে বাংলাদেশের র্আচাররা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড র্আচারী এশিয়া ও বাংলাদেশ র্আচারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় আরও উপস্থিত ছিলেন- সাম্পান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমামুল হাসান এবং আর্চারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হানসহ ফেডারেশনের অন্যান্য শীর্ষ কর্তাব্যক্তিরা।

অ্যাথলেটিকস

সংশ্লিষ্ট সংবাদ: অ্যাথলেটিকস

২৭ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো পাঁচ দিনব্যাপী আর্চারির কোচিং প্রশিক্ষণ কার্যক্রম
১১ সেপ্টেম্বর ২০২৬
আর্চারির উন্নয়নে সৌদি-বাংলাদেশের মতবিনিময়
২৬ জুলাই ২০২৬
বাংলাদেশে শুরু হচ্ছে ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাঠে নামছে বাংলাদেশ, অনলাইনে যেভাবে দেখবেন খেলা
  2. জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় যেসব শাস্তি পেতে পারেন রোনালদো
  3. শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান
  4. ফিফা নির্বাচন নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কপালে চিন্তার ভাঁজ
  5. রোনালদোকে মাঠে না নামানো নিয়ে বিস্ফোরক মন্তব্য কোচের
  6. ক্যাম্প ছাড়ার আগে গণমাধ্যমে কী বলেছিলেন রোনালদো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x