৩৪ মিনিটে লেনদেন ১৫৪ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩৪ মিনিটে ডিএসইতে ১৫৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৩৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ দশমিক ৮৩ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬২৬ দশমিক ৮৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক চার দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৪ দশমিক ৯৭ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮১টির এবং কমেছে ৫২টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা জিকিউ বলপেনের ১৫ কোটি ৮৪ লাখ টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১০ কোটি ২২ লাখ টাকা, ইনডেক্স এগ্রোর ছয় কোটি ৪৩ লাখ টাকা, ফার কেমিক্যালের চার কোটি ২৬ লাখ টাকা এবং ওরিয়ন ফামার চার কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক