লোকসানের পরও লভ্যাংশ দেবে এনার্জিপ্যাক
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় লোকসানের পরও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, এনার্জিপ্যাক পাওয়ারের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ১৬ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২২ পয়সা। গত ৩০ জুন পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সা। পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৬১ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১ টায় মহাখালীর এসকেএস টাওয়ারে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক