শেয়ার বিক্রি করবেন আরএকে সিরামিকসের এমডি
শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের (বাংলাদেশ) স্পনসর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএকে একরামুজ্জামান। কোম্পানিটির এই স্পনসর শেয়ারহোল্ডার মোট আট লাখ ৮৫ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ঘোষণা মতে এসএকে একরামুজ্জামান মোহাম্মদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটি আরএকে সিরামিকসের আট লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। মোহাম্মদ ট্রেডিং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার দরে ওই পরিমাণ শেয়ার বিক্রি করবে। কোম্পানির পক্ষ থেকে পুঁজিবাজারে দেওয়া ঘোষণায় এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক