মুনাফা বেড়েছে শাহজিবাজার পাওয়ারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের প্রতিষ্ঠান শাহজিবাজার পাওয়ারের চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ২৫৭ শতাংশ। গতকাল সোমবার কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩৭ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৯৫ পয়সা বা ২৫৭ শতাংশ।
চলতি অর্থবছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৩৭ পয়সা। আগের আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৮৩ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে চার টাকা ৫০ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল এক টাকা ৮৩ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ৬২ পয়সা।

নিজস্ব প্রতিবেদক